৭ পাকিস্তানি হিন্দুকে ভারতীয় নাগরিকত্ব! সিএএ কার্যকর হওয়ার পর হাতে প্রমাণপত্র

নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হওয়ার পর পাকিস্তান থেকে আসা সাতজন হিন্দু শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হল। শনিবার গুজরাটে একটি অনুষ্ঠানের তাঁদের হাতে পতাকা তুলে দেন কেন্দ্রীয়মন্ত্রী মনসুখ মণ্ডব

নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হওয়ার পর পাকিস্তান থেকে আসা সাতজন হিন্দু শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হল। শনিবার গুজরাটে একটি অনুষ্ঠানের তাঁদের হাতে পতাকা তুলে দেন কেন্দ্রীয়মন্ত্রী মনসুখ মণ্ডবিয়া। ধর্মীয় নিপীড়নের কারণে তাঁরা এদেশে চলে এসেছিলেন বলে জানানো হয়েছে। সাত শরণার্থী ভারতীয় নাগরিকত্ব পে্য়ে খুশি।

সিএএ কার্যকর করে ৭ পাকিস্তানি হিন্দু হলেন ভারতীয় নাগরিক

নাগরিকত্ব পেয়ে ওই শরণার্থীদের একজন মেহতাব সিং বলেন, পাকিস্তানে তারা অত্যাচারিত ছিলেন। বিজেপি ক্ষমতায় আসার পর তাঁদের আধার কার্ড তৈরি হয়েছিল। তাঁরা ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলতে পারেন। তিনি বলেন, শুধু তাঁরা সাতজনই নন, আরও হাজার হাজার হিন্দু শরণার্থী ধর্মীয় নিপীড়নের কারণে পাকিস্তান থেকে চলে এসেছে।

পাকিস্তান থেকে আসা অনেক শরণার্থী গুজরাটে রয়েছেন। নাগরিকত্ব আইন হওয়ার পর তাঁরা স্বস্তির নিশ্বাস ফেলেছে। এদিন নাগরিকত্বে সার্টিফিকেট পেয়ে ধন্যবাদ জানান মোদী-শাহকে। তাঁরা জানান, ২০০৭ সালে পাকিস্তান থেকে তাঁরা চলে এসেছিলেন ভারতে। ১২ বছরেরও বেশি সময় ধরে তাঁরা নানা সমস্যার মধ্যে ছিলেন।

এতদিন পর নয়া আইনে তারা ভারতীয় নাগরিকত্ব পেলেন। এদিনটি তাঁদের কাছে দীপাবলির মতোই ঝলমলে বলে ব্যাখ্যা করেন সাতজন নয়া ভারতীয় নাগরিক। তাঁরা এবার এদেশে সমস্ত সুযোগ সুবিধা পাবেন তাঁরা। তাঁদের ছেলেমেয়েরা স্কুল-কলেজে ভর্তি হতে পারবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+