গুলির লড়াইয়ে দিশাহারা মাওবাদীরা! ‘অপারেশন অক্টোপাসে’ নিহত আরও ৭ জঙ্গি, জারি তল্লাশি

মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু জেলায় যৌথ বাহিনীর এনকাউন্টারে শীর্ষ মাওবাদী কমান্ডার মাদভি হিডমার মৃত্যুর একদিন পর অর্থাৎ আজ ওখানে আবার সাত মাওবাদীর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে যে, অন্ধ্রপ্রদেশ, ছত্তীসগঢ় এবং তেলঙ্গানা- এই তিন রাজ্যের সীমানায় থাকা মারেদুমিলির জঙ্গলে আবার গুলির লড়াইয়ের ফলে ওই সাতজন মাওবাদী নিহত হয়।

বিজয়ওয়াড়ায় এক সংবাদ সম্মেলনে এপি ইন্টেলিজেন্সের এডিজি মহেশ চন্দ্র লাড্ডা বলেন, " প্রাপ্ত তথ্য অনুসারে, এখন পর্যন্ত সাতজন মাওবাদী মারা গেছে এবং নিহতদের মধ্যে তিনজন মহিলা মাওবাদীও রয়েছেন।"

নিহত মাওবাদীদের পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া এখনও চলছে। জানা গেছে নিহতদের মধ্যে একজনের নাম মেটুরি জোখা রাও ওরফে 'টেক' শঙ্কর, তিনি শ্রীকাকুলামের বাসিন্দা। প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুসারে, শঙ্কর অন্ধ্রপ্রদেশ-ওড়িশা সীমান্ত (AOB) অঞ্চলের জন্য এরিয়া কমিটির সদস্য (ACM) হিসেবে দায়িত্ব পালন করতেন। এবং সঙ্গে তিনি কারিগরি কার্যক্রম, অস্ত্র তৈরির বিশেষজ্ঞ ছিলেন।

মহেশ চন্দ্র লাড্ডা বলেন, মঙ্গলবারে হওয়া এনকাউন্টারের পর, সংগৃহিত গোয়েন্দা তথ্যের ওপরে ভিত্তি করে পরিচালিত ধারাবাহিক অভিযানের পর যেখানে হিডমা এবং আরও পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছিল সেখানে আজকের এই অভিযান চালানো হয়েছে। অফিসার আরও বলেন, এনটিআর, কৃষ্ণা, কাকিনাড়া, কোনাসিমা এবং এলুরু জেলায় ৫০ জন মাওবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। যা অন্ধ্রপ্রদেশের ইতিহাসে আজ পর্যন্ত হওয়া সবচেয়ে বড় গ্রেপ্তার।

নিরাপত্তা বাহিনী ৪৫টি অস্ত্র, ২৭২ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ৭৫০ গ্রাম তার এবং অন্যান্য জিনিস উদ্ধার করেছে। লাড্ডা বলেন, পুলিশ ছত্তিশগড় থেকে মাওবাদীদের গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং তাদের কার্যকলাপ এবং থাকার জায়গা পর্যবেক্ষণ করার পর সর্বশেষ অভিযান শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+