ছত্তিসগড়ে ভয়াবহ সংঘর্ষ! ৭ মাওবাদীর মৃত্যু, বাড়তে পারে মৃতের সংখ্যা
ছত্তিসগড়ে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ভয়াবহ সংঘর্ষ। সাত মাওবাদীর মৃত্যু হয়েছে।
ছত্তিসগড়ে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ভয়াবহ সংঘর্ষ। সাত মাওবাদীর মৃত্যু হয়েছে। যাঁদের মধ্যে তিনজন মহিলাও রয়েছেন। রাজনন্দগাঁও-এর সীতাগোটা জঙ্গলে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ হয়। এনকাউন্টারে তিন নিরাপত্তাকর্মী গুরুতর জখন হয়েছেন বলে জানা গিয়েছে।

সংঘর্ষস্থল থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। যার মধ্যে একাধিক একে ৪৭ রাইফেল, ৩০৩ রাইফেল, কার্বাইন এবং আরও অন্য অস্ত্রও উদ্ধার করা হয়েছে। ছত্তিসগড়ের ডিজিপি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাগনদী থানা এলাকায় এনকাউন্টারটি হয়। এখনও সংঘর্ষ জারি রয়েছে বলে সূত্রের খবর। একইসঙ্গে এলাকায় প্রবল বৃষ্টিও হচ্ছে।
সন্দেহ করা হচ্ছে যে এলাকায় কমপক্ষে ৪০ থেকে ৫০ জন মাওবাদী রয়েছে। ঘটনায় মৃত মাওবাদীদের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান।












Click it and Unblock the Notifications