মধ্যপ্রদেশে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৭
মধ্যপ্রদেশর দাতিয়া জেলার সেওন্দা এলাকার একটি বাড়ির ভিতরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের।
ভোপাল, ৫ এপ্রিল : মধ্যপ্রদেশর দাতিয়া জেলার সেওন্দা এলাকার একটি বাড়ির ভিতরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের।
পুলিশ সূত্রের খবর, ভোপাল থেকে ৩৭০ কিলোমিটার দূরে খাকি মহল্লায় রশিদ খান নামে এক ব্যক্তির বাড়ির ভিতর এই বেআইনি বাজি কারখানা চলছিল। দুপুর ১২টা নাগাদ বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে রশিদ খানের বাড়ির পাশাপাশি তার প্রতিবেশীর বাড়িও সম্পূর্ণ ভেঙে পড়ে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। মৃতদের মধ্য়ে অনেকে এমনও আছেন যারা বিস্ফোরণের সময় বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন।
জেলা প্রশাসনের তরফে মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণস্বরূপ ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০,০০০ টাকার ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।












Click it and Unblock the Notifications