উজ্জ্বয়িনীর সিমহস্ত কুম্ভ মেলায় ঝড়ের তাণ্ডবে মৃত ৭, আহত বহু
উজ্জ্বয়িনী, ৬ মে : মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর সিমহস্ত কুম্ভ মেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭। আহত হয়েছেন বহু মানুষ। ঝড়ের ফলে একেবারে তছনছ হয়ে গিয়েছে মেলা প্রাঙ্গন। প্যান্ডেল ভেঙে, দোকানপাট ভেঙে পড়ে গোটা এলাকা লন্ডভন্ড হয়ে গিয়েছে।
এই ঘটনার পরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মৃতদের পরিবারপিছু ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। এর পাশাপাশি গুরুতর ও অল্প আহতরাও ক্ষতিপূরণ পাবেন বলে জানা গিয়েছে।

উজ্জ্বয়িনীর পুলিশ সুপার ভি মধুকুমার জানিয়েছেন, ঝড়-বৃষ্টিতে প্যান্ডেল ভেঙে প্রথমে ছয় জনের মৃত্যু হয়। এছাড়াও একজন মারা গিয়েছেন। নিহতদের মধ্যে একজন মহিলা রয়েছে বলেও তিনি জানান।












Click it and Unblock the Notifications