হিমাচল প্রদেশে খাদে বাস! মৃত কমপক্ষে ৭

হিমাচল প্রদেশে বাস দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে সাতজনের। আহত হয়েছেন বারো জন। ঘটনাটি ঘটেছে সিরমাউর জেলার রাজগড় মহকুমায়।

হিমাচল প্রদেশে বাস দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে সাতজনের। আহত হয়েছেন বারো জন। ঘটনাটি ঘটেছে সিরমাউর জেলার রাজগড় মহকুমায়। রাজধানী সিমলা থেকে প্রায় ৭০ মিকি দূরে ন্যায় নেতি এলাকায় প্রাইভেট বাস রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায়। বাসটি মানভা থেকে সোলানে যাচ্ছিল।

হিমাচল প্রদেশে খাদে বাস! মৃত কমপক্ষে ৭

খাদে পড়ে বাসটি টুকরো টুকরো হয়ে যায়। সূত্রের খবর অনুযায়ী, রাজগড় থেকে প্রায় ২৫ কিমি দূরে সানোরা-নেই পুল রোডে দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ ও উদ্ধারকারীদল। তার আগেই অবশ্য গ্রামবাসীরা আটকে থাকা বাসযাত্রীদের উদ্ধারে নামেন। আহতদের হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করা হয়।

জানা গিয়েছে, মৃতদের দেহ বের করতে জেসিবি মেশিনও ব্যবহার করা হয়। সকাল নটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। আর জেলা সদরে খবর যায় নটা দশ নাগাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+