১০ বছরের মেয়েকে ২ বার গণধর্ষণের অভিযোগে ৭ নাবালক গ্রেফতার
৭ নাবালককে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ। অভিযুক্তদের প্রত্যেকেরই বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে। অভিযোগ এক ১০ বছর বয়সী মহিলাকে তারা ধর্ষণ করেছে। এবং একবার নয় দু'বার।
শিলং, ২২ জানুয়ারি : ৭ নাবালককে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ। অভিযুক্তদের প্রত্যেকেরই বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে। অভিযোগ এক ১০ বছর বয়সী মহিলাকে তারা ধর্ষণ করেছে। এবং একবার নয় দু'বার।
কিশোরীকে গণধর্ষণের অভিযোগ স্কুলের প্রিন্সিপাল ও ৩ শিক্ষকের!
নাবালিকা ধর্ষণে গ্রেফতার মেঘালয়ের বিধায়ক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নাবালকরা মেয়েটিতে একবার বড়দিনের আগে ও এরপরে গত ১৩ জানুয়ারি ধর্ষণ করে। দক্ষিণ খাসি হিল জেলার দূরবর্তী গ্রাম মাওতেনে এই ঘটনা ঘটে।

জানা গিয়েছে, নিগৃহীতা মেয়েটি ও অভিযুক্তরা সকলেই একই গ্রামের বাসিন্দা। পরিবারকে গোটা ঘটনা জানালে মেয়েটির বাবা পুলিশ অভিযোগ জানান। শনিবার অভিযোগ জানানোর পরই সাত অভিযুক্ত নাবালককে গ্রেফতার করা হয়েছে।
ধর্ষণের ৮ বছর পরে পুরুলিয়ায় জেলে বসে অপরাধীর সঙ্গেই বিয়ে হল ধর্ষিতার
টিভি শো দেখে বুদ্ধি খাটিয়ে ধর্ষক মামাকে গ্রেফতার করাল কিশোরী
পুলিশের বক্তব্য, প্রত্যেক অভিযুক্ত নিজের দোষ স্বীকার করেছে এবং তাদের শিলংয়ে জুভেনাইল হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতন নিরোধক পসকো আইন মোতাবেক মামলা করা হয়েছে। এবং তদন্ত চালানো হচ্ছে।
নির্যাতিতা দশ বছরের মেয়েটির শারীরিক অবস্থা স্থিতিশীল। তাকে মেডিক্যাল পরীক্ষা ও কাউন্সেলিংয়ের জন্য পাঠানো হয়েছে।
মেঘালয়ে সাধারণত সমাজব্যবস্থা মহিলাতান্ত্রিক। তা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে মহিলাদের বিরুদ্ধে সেরাজ্যে অপরাধের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। এমাসেই এই ধরনের ৫টি অভিযোগ পুলিশে দায়ের হয়েছে।
এর আগে ইন্ডিপেন্ডেন্ট বিধায়ক জুলিয়াস কিটবুক ডোরফাঙ্গকে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বহু অভিযুক্তকে নাবালিকা পাচার ও ধর্ষণের অভিযোগ মেঘালয়ে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, ২০০১ সালে ধর্ষণের মতো মেঘালয়ে ২৬টি ঘটেছিল। সেটা বেড়ে ২০১৩ সালে হয়েছে ১৮৩টি। যদিও ২০১৪ সালে তা কমে ৮৪তে এসে ঠেকেছিল। এদিকে শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের ঘটনা ২০০১ সালে ছিল ২৫টি। ২০১৪ সালে তা বেড়ে ১২৮এ এসে দাঁড়িয়েছে।












Click it and Unblock the Notifications