‌পাক গুপ্তচর সন্দেহে সাত ভারতীয় নৌসেনা সদস্য গ্রেফতার অন্ধ্র পুলিশের হাতে

‌পাক গুপ্তচর সন্দেহে সাত ভারতীয় নৌসেনা সদস্য গ্রেফতার অন্ধ্র পুলিশের হাতে

শুক্রবার অন্ধপ্রদেশ পুলিশ পাকিস্তানের সঙ্গে যোগ রয়েছে এমন একটি গুপ্তচর চক্র ফাঁস করল। এই ঘটনায় পুলিশ সাতজন ভারতীয় নৌসেনার সদস্যকে গ্রেফতার করেছে।

‌পাক গুপ্তচর সন্দেহে সাত ভারতীয় নৌসেনা সদস্য গ্রেফতার অন্ধ্র পুলিশের হাতে


পুলিশ জানিয়েছে, '‌এফআইআর দায়ের হয়েছে এবং সাতজন ভারতীয় নৌবাহিনীর সদস্য ও হাওয়ালা পরিচালন করে এমন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।’‌ অভিযুক্তরা সকলেই দেশের বিভিন্ন প্রান্তের বাসিন্দা বলে জানা গিয়েছে এবং তাদের আলাদা আলাদা জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে।

'‌অপরেশন ডলফিন নোজ’‌ নামে পুলিশের এই অভিযান সম্পর্কে জানা গিয়েছে যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এবং নৌবাহিনী গোয়েন্দাদের সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যের গোয়েন্দারা এই অভিযানের সূচনা করে এবং এই গুপ্তচর চক্র ফাঁস করে। অভিযুক্তদের শুক্রবারই আদালতে পেশ করা হবে। যদিও পুলিশ এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং অবিযুক্তদের নাম জানাতে নারাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+