সাত হেভিওয়েট মন্ত্রী-বিধায়কের যোগদান তৃণমূলে, ২০২৩-এর আগে খেলা শুরু ত্রিপুরায়
সাত হেভিওয়েট মন্ত্রী-বিধায়কের যোগদান তৃণমূলে, ২০২৩-এর আগে খেলা শুরু ত্রিপুরায়
বাংলার পর ত্রিপুরায় খেলা শুরু হয়ে গিয়েছে। ঝাঁকে ঝাঁকে নেতা-কর্মী যোগ দিচ্ছেন তৃণমূলে। দুই প্রাক্তন বিধায়ক-সহ ৭ জন কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দিয়েছেন। সাত নেতা তৃণমূলে যোগ দিয়ে দাবি করেছেন বিজেপি ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে হেরে যাবে। এবারও ত্রিপুরায় পরিবর্তন আসন্ন। এবার সরকার গড়বে তৃণমূল।

কংগ্রেস ছেড়ে কারা যোগ দিলেন তৃণমূলে
তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল এখন ত্রিপুরায় রয়েছে। তাঁদের হাত ধরে সাতজন সিনিয়র কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দিয়েছেন। প্রাক্তন মন্ত্রী প্রকাশচন্দ্র দাস, প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য পান্না দেব, কংগ্রেসের সংখ্যালঘু নেতা মহম্মদ ইদ্রিস মিঞা, প্রেমতোষ দেবনাথ, বিকাশ দাস, তপন দত্ত টিএমসিতে যোগ দেন।

কংগ্রেস ভেঙে পথ চলা শুরু হয়েছিল তৃণমূলের
কংগ্রেস ভেঙেই ২০১৬ সালের নির্বাচনের পরে ত্রিপুরায় পথ চলা শুরু হয়েছিল তৃণমূলের। মুকুল রায় নিজের হাতে গড়ে তুলেছিলেন তৃণমূলের সংগঠন। তারপর মুকুল রায়ের বিজেপি যোগদানে ত্রিপুরার তৃণমূলও ভেঙে ছত্রখান হয়ে যায়। সেই মুকুল-ঘনিষ্ঠ নেতারাই বিজেপিতে গিয়ে সিপিএম শাসনের অবসান ঘটান।

কংগ্রেসের সাতজন হেভিওয়েটকে তৃণমূল ছিনিয়ে নিল
মুকুল রায় তৃণমূলে ফিরে আসার পর থেকেই ত্রিপুরা বিজেপিতে ভাঙন সম্ভাবনা জোরদার হয়েছে। বিজেপির একটা বড় অংশ তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছে। শুধু সবুজ সংকেতের আশঙ্কা। বিজেপির ভাঙন নিয়ে চর্চার মধ্যেই ত্রিপুরা কংগ্রেসে ফের থাবা বসাল তৃণমূল। কংগ্রেসের বাকি নেতৃত্বের সাতজন হেভিওয়েটকে তৃণমূল ছিনিয়ে নিল।

ভিত শক্ত করে বিজেপির উপর প্রত্যাঘাত করবে তৃণমূল
কংগ্রেস ছেড়ে প্রাক্তন মন্ত্রী-বিধায়করা যোগ দিলেন তৃণমূল। তৃণমূল ভিত শক্ত করে বিজেপি সরকারের উপর প্রত্যাঘাত করতে চায়। ব্রাত্য বসু যোগদান মঞ্চে যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। তিনি বলেন, ত্রিপুরায় খেলা শুরু হয়েছে গিয়েছে। প্রতিদিনই তৃণমূলের সংগঠন বাড়ছে। ফলে বিজেপি ভয় পেয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত গ্রহণ করছেন।

তৃণমূলের এই দোরাখা নীতি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা
বিজেপির রাজ্যে এসে কংগ্রেস ভাঙনে আবার সমালোচনাও শুরু হয়ে গিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন। আর ত্রিপুরায় তৃণমূল ভাঙছে কংগ্রেসকে। ফলে তৃণমূলের এই দোরাখা নীতি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

মানুষের স্বার্থে এবং সময়ের ডাকে তৃণমূলে যোগ
প্রাক্তন বিধায়ক এবং কংগ্রেসের প্রবীণ নেতা সুবল ভৌমিক এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলেন, তিনি মানুষের স্বার্থে এবং সময়ের ডাকে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, সুবল ভৌমিক এখন পর্যন্ত সাতবার রাজনৈতিক দল পরিবর্তন করেছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত বিজেপির রাজ্য সহ-সভাপতি ছিলেন তিনি।

এক কংগ্রেস ছেড়ে অন্য কংগ্রেসে পাড়ি প্রাক্তন বিধায়কের
সুবল ভৌমিক বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে। কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি বিজেপির প্রতিমা ভৌমিকের কাছে হেরে যান। প্রতিমা ভৌমিক এখন মোদী মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী। আর ২০১৯-এ ভোটে হেরে সুবল ভৌমিক এবার অন্য কংগ্রেসে পাড়ি জমালেন।












Click it and Unblock the Notifications