নেই ভারতে থাকার নথি, যোগী রাজ্য উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার একের পর এক বাংলাদেশি
উত্তর প্রদেশের ঝাঁসি থেকে গ্রেফতার করা হয়েছে সাতজন বাংলাদেশিকে। তাঁদের কাছে ভারতে থাকার পর্যাপ্ত কাগজ মেলেনি বলে জানিয়েছে পুলিশ।
উত্তরপ্রদেশের ঝাঁসি থেকে গ্রেফতার করা হয়েছে সাতজন বাংলাদেশিকে। তাঁদের কাছে ভারতে থাকার পর্যাপ্ত কাগজ মেলেনি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ভাবিনা ক্যান্টনমেন্ট শহরের বাস স্ট্যান্ডের কাছের হোটেলে তাঁরা ছিলেন বলে জানা গিয়েছে। ঝাঁসির সিনিয়র পুলিশ সুপার জানিয়েছেন, ধৃতরা সবাই বাংলাদেশের ঢাকার বাসিন্দা।

তল্লাশির সময় গ্রেফতার ৭ বাংলাদেশি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাস স্ট্যান্ড এলাকায় রুটিন তল্লাশির সময় সাতজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে ভারতে থাকার কাগজপত্র ছিল না, জানানো হয়েছে পুলিশের তরফে। ধৃতরা মাছের তেল বিক্রি করত। তাদের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা পাওয়া যায়নি। তবে ধৃতদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট-এ মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র পুলিশ সুপার।

ধৃতদের পরিচয় প্রকাশ
উত্তর প্রদেশ পুলিশের তরফ থেকে ধৃতদের পরিচয় প্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন, মামুন শেখ, মিলন শেখ, আসলাম শেখ, ফালান শেখ, সিজার শেখ, মুকুল শেখ এবং মনু বেদ।

কীভাবে সীমান্ত পেরিয়ে ভারতে, হচ্ছে তদন্ত
শহরের পুলিশ সুপার রাহুল শ্রীবাস্তব জানিয়েছেন, কীভাবে বাংলাদেশিরা ভিসা, পাসপোর্ট ছাড়াই সীমান্ত পার করে এদেশে প্রবেশ করলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়াও ক্যান্টনমেন্ট এলাকায় তাদের অবস্থান নিয়েও তদন্ত করা হচ্ছে।

৩ বাংলাদেশির জেল
এবছরের জানুয়ারিতে লখনৌ-এর আদালত অবৈধভাবে ভারতে থাকার দায়ে তিনজনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। ২০১৭ সালে তাঁদের গ্রেফতার করা হয়েছিল। গত কয়েক বছরে বহু বাংলাদেশিকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশ পুলিশ।












Click it and Unblock the Notifications