Kolkata doctor death case: আরজি করের আঁচ দেশের অন্যান্য হাসপাতালেও! ব্যাপক প্রভাব স্বাস্থ্য পরিষেবায়

Kolkata doctor death case: আরজি কর সরকারি হাসপাতালে (RG Kar Govt Hospital) জুনিয়ার মহিলা ডাক্তারকে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ করে খুন! বিচারের দাবিতে উত্তাল বাংলা। এবার সেই আঁচ ছড়িয়ে পড়ল দেশেও। ন্যায্য বিচার এবং একাধিক দাবিতে ভারতের একাধিক হাসপাতালেও শুরু হয়েছে কর্মবি রতি।

আজ সোমবার সকাল থেকে আরজি কর সহ একাধিক সরকারি হাসপাতালে শুরু হয়েছে কর্মবিরতি। কার্যত স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর সেই একই ছবি ধরা পড়ল ভারতের অন্যান্য হাসপাতালেও (Kolkata doctor death case) ।

Kolkata doctor death case

Kolkata doctor death case: মুম্বই'য়ের একাধিক হাসপাতালে প্রভাব

ঘটনার প্রতিবাদের আঁচ মুম্বই'তেও। মুম্বইয়ের সব হাসপাতালে আজ সোমবার শুধুই OPD চালু হবে। ইলেকটিভ সার্জারি ও ল্যাবের সমস্ত কাজ বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। সন্ধ্যায় মোমবাতি মিছিলও বার করার কথা রয়েছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের। প্রভাব পড়েছে দিল্লির একাধিক সরকারি হাসপাতালেও। আজ সোমবার সকাল থেকে বহি বিভাগ, অপারেশন থিয়েটার বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

Kolkata doctor death case: দিল্লির বহু সরকারি হাসপাতালেও হচ্ছে না কাজ

দিল্লির মৌলানা আজাদা কলেজ, রাম মনোহর লহিয়া হাসপাতাল, লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ, ভিএমএমসি এবং সফদরজং হাসপাতাল, দীনদয়াল উপাধ্যায় হাসপাতাল এবং জিটিবি'র মতো হাসপাতালে সকাল থেকে কর্মবিরতি শুরু হয়েছে। 'রেজিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন' (RDA) এর তরফে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়। সেই মতো সকাল থেকে কোনও কাজ হচ্ছে না। ফলে বহু রোগী ফিরে যাচ্ছেন।

কার্যত একই ছবি দেশের অন্যান্য হাসপাতালগুলিতেও। ন্যায্য বিচার এবং হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি জানিয়ে কার্যত ধর্নায় বসেছেন চিকিৎসক এবং একাধিক স্বাস্থ্য কর্মী। আর এরফলে চরম সমস্যার মধ্যে চিকিৎসা করাতে আসা বহু সাধারণ মানুষ।

বলে রাখা প্রয়োজন, গত বৃহস্পতিবার রাতে জরুরি বিভাগের সেমিনার হলের সামনে কর্তব্যরত এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় (Kolkata doctor death case) । এরপর থেকেউ একেবারে উত্তাল পরিস্থিতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+