যাত্রী পরিবহনে মার্চ পর্যন্ত বজায় থাকছে নিষেধাজ্ঞা, বিমান সংস্থাগুলির জন্য নয়া নির্দেশিকা কেন্দ্রের
যাত্রী পরিবহনে মার্চ পর্যন্ত বজায় থাকছে নিষেধাজ্ঞা, বিমান সংস্থাগুলির জন্য নয়া নির্দেশিকা কেন্দ্রের
করোনা দাপট কমলেই বাড়বে বিমানভাড়া। ইতিমধ্যেই এই ইঙ্গিত বেড়েছে কেন্দ্রের তরফে। অন্যদিকে যাত্রী বহনের ক্ষেত্রেও আগের সীমাই বেঁধে রাখল কেন্দ্র। সূত্রের খবর, বৃহঃষ্পতিবারই দেশের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে এই বিষয়ে বিবৃতি জারি করেছে। যাতে স্পষ্ট বলা হয়েছে করোনা পরিস্থিতি বিচার করে আপাতত ৮০ শতাংশ যাত্রী নিয়েই উড়ান পরিষেবা দিতে হবে সংস্থাগুলিকে।

অন্যদিকে বর্তমানে করোনা সঙ্কট খানিক নিয়ন্ত্রণে থাকায় কিছু বিমান সংস্থা ১০০ শতাংশ যাত্রী নিয়েই বিমান চালানোর দাবিতে কেন্দ্রের কাছে দরবার করে বলে জানা যায়। কিন্তু তাতে সায় মেলেনি। এদিকে করোনা প্রাদুর্ভাবের শুরুতেই ২০২০ সালের ২৩ মার্চ থেকে ভারতে সমস্ত আন্তর্জাতিক বিমান ওঠানামায় নিষেধাজ্ঞা জারি করে ডারেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনের (ডিজিসিএ) । যদিও সীমিত সংখ্যা ঘরোয়া ফ্লাইট চালু হয় গত বছরের ২৫মে থেকে। যদিও সেক্ষেত্রেও ছিল একগুচ্ছ বিধিনিষেধ।
অন্যদিকে যাত্রী পরিবহনের নিয়মের ক্ষেত্রে এর আগে তিন দফায় বদল আনে কেন্দ্র। গত বছরের জুনে প্রথম তা করা হয় ৪৫ শতাংশ। পরবর্তী সেপ্টেম্বরের ২ তারিখ অপর এক নির্দেশিকায় তা করা হয় ৬০ শতাংশ। এরপর গত ৩ ডিসেম্বর অপর এক নির্দেশিকায় তা করা হয় ৮০ শতাংশ। তবে কতদনি পর্যন্ত এই সিদ্ধান্ত বজায় রাখা হবে সেই বিষয়ে সেই সময় কেন্দ্রের তরফে কিছু বলা হয়নি। তবে এখন তা মার্চের শেষ পর্যন্ত বজায় থাকবে বলে জানিয়েছে সরকার। এবার নতুন সিদ্ধান্তের জায়গায় পুরোনো সিদ্ধান্তই বহাল রাখল কেন্দ্র। এদিকে যাত্রীর পাশাপাশি এতদিন ভাড়ার একটি উর্ধ্বসীমাও বেঁধে দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে। ফলস্বরূপ ক্ষতির মুখ দেখতে হয়েছে বিমান সংস্থাগুলিকে।












Click it and Unblock the Notifications