সিরামের উদ্যোগেই ভরছে টিকার ভাঁড়ার, ছাপিয়েছে লক্ষ্যমাত্র! নতুন করে আশার আলো দেখাচ্ছে ভারত
সিরামের উদ্যোগেই ভরছে টিকার ভাঁড়ার, ছাপিয়েছে লক্ষ্যমাত্র! নতুন করে আশার আলো দেখাচ্ছে ভারত
ধীরে ধীরে ফের ভর্তি হচ্ছে ভাঁড়ার। আর তাতেই কাটছে আশঙ্কার মেঘ। বর্তমানে ভারতে অনেকটাই বেড়েছে করোনা ভ্যাকসিনের জোগান। আর এখানেই দেখা যাচ্ছে আশার আলো। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সমস্ত প্রাপ্তবয়ষ্ককে করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা দিয়েছে সরকার। যদিও টিকার পর্যাপ্ত জোগান না থাকায় লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে তৈরি হয় দোলাচল। কিন্তু বর্তমানে ধীরে ধীরে বদলাচ্ছে সামগ্রিক চিত্র।

পেরিয়েছে ৬০ কোটির মাইলফলক
এদিকে ইতিমধ্যেই গোটা দেশে ৬০ কোটির বেশি টিকা ডোজ দেওয়ার মাইলফলক পেরিয়ে গিয়েছে ভারত। অন্যদিকে সিরাম ইন্সস্টিটিউটের কোভিশিল্ডের জোগানও বেড়েছে আগের থেকে অনেকটাই। ফলে বদলেছে অগাস্টের টিকাকরণ চিত্র। এদিকে অগাস্ট শেষ হতে হাতে এখনও একদিন বাকি। তার আগেই দেখা যাচ্ছে শুধুমাত্র এই মাসেই দেশে ১৬.৪ কোটি টিকা ডোজ দেওয়া হয়েছে।

ছাপিয়ে গিয়েছে লক্ষ্যমাত্রা
এদিকে সরকারি হিসাবে এই মাসে ১৫ কোটির কাছাকাছি ডোজ দেওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান হিসাব সরকারি পরিসংখ্যানকেও চাপিয়ে যাওয়ায় দেখা যাচ্ছে নতুন আশার আলো। এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের তীব্রতায় যখন নাজেহাল অবস্থা গোটা বিশ্বের তখন ব্যাপক ভ্যাকসিনের ঘাটতি দেখা যায় ভারতেও। এদিকে বিশ্বের প্রায় ১০০টির মতো দেশে ৬৬ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সহায়তা ও বিক্রির পর টিকা বণ্টন নীতিতে বদল আনতে দেখা যায় ভারতকে।

চলতি বছরেই চরমে ওঠে সঙ্কট
মূলত দেশীয় ভ্যাকসিনের চাহিদা মেটাতে চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি থেকে রপ্তানি নিষিদ্ধ করে ভারত। এতে দক্ষিণ এশিয়ার দেশগুলো ছাড়াও আফ্রিকার বেশ কিছু দেশের টিকাদান পরিকল্পনা ব্যহত হয়। কিন্তু বর্তমানে সেই উদ্বেগ অনেকটাই মিটছে। এদিকে বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) এখন প্রতিমাসে প্রায় ১৫০ মিলিয়ন ডোজ অক্সফোর্ডের কোভিশিল্ড ভ্যাকসিন উৎপাদন করছে। যা গত এপ্রিলে উৎপাদিত ৬৫ মিলিয়ন ডোজের প্রায় দ্বিগুণ।

একনজরে ভারতের টিকাকরণ চিত্র
সব মিলিয়ে ভারতের টিকা চিত্র নতুন করে আশার আলো দেখাচ্ছে গোটা বিশ্বকেই। এদিকে এখনও পর্যন্ত ভারতে করোনা ভ্যাকসিনের একটি ডোজ পেয়েছেন ৩৬.৬ শতাংশ মানুষ। দুটি ডোজ পেয়েছেন ১০.৯ শতাংশ মানুষ। এদিকে ভারতে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৭ লক্ষ ৪৫ হাজারের বেশি। মারা গিয়েছেন ৪ লক্ষ ৩৮ হাজারের বেশি মানুষ।
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia












Click it and Unblock the Notifications