ফের অ্যাস্ট্রাজেনকার করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু সেরামে, অনুমতি দিল ড্রাগ কন্ট্রোলার

ফের অ্যাস্ট্রাজেনকার করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু সেরামে, অনুমতি দিল ড্রাগ কন্ট্রোলার

ফের অ্যাস্ট্রাজেনকার করোনা ভাইরাসের ট্রায়াল শুরু করল ভারতের সেরাম ইনস্টিটিউট। ড্রাগ কন্ট্রোলারের অনুমতি নিয়েই পরীক্ষা শুরু করেছে সেরাম ইনস্টিটিউট। প্রসঙ্গত উল্লেখ্য অ্যাস্ট্রাজেনকার ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালের পরে অসুস্থ হয়ে পড়েছিলেন এক স্বেচ্ছাসেবী। তারপরেই স্থগিত করে দেওয়া হয়েছিল ভ্যাকসিন পরীক্ষা।

অ্যাস্ট্রাজেনকার ভ্যাকসিন ট্রায়াল শুরু

অ্যাস্ট্রাজেনকার ভ্যাকসিন ট্রায়াল শুরু

অ্যাস্ট্রাজেনকার করোনা ভ্যাকসিন ট্রায়াল শুরু করল ভারতের সেরাম ইনস্টিটিউট। ড্রাগ কন্ট্রোলারের অনুমতি নিয়েই ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়েছে বলে জানিয়েছে সেরাম ইনস্টিটিউট। কয়েকদিন আগেই অ্যাস্ট্রাজেনকার করোনা ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ করার নির্দেশ দিয়েছিল ড্রাগ কন্ট্রোলার।

অ্যাস্ট্রাজেনকার ভ্যাকসিনে বিপত্তি

অ্যাস্ট্রাজেনকার ভ্যাকসিনে বিপত্তি

কয়েকদিন আগে অ্যাস্ট্রাজেনকার করোনা ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন এক স্বেচ্ছাসেবী। তারপরেই ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল বন্ধ করে দিয়েছিল অ্যাস্ট্রাজেনকা। ২ দিন পরে আবার শুরু হয় ট্রায়াল, এই একই সঙ্গে ভারতের সেরাম ইনস্টিটিউটও শুরু করে ক্লিনিকাল ট্রায়াল।

ভ্যাকসিন নিয়ে রেষারেষি

ভ্যাকসিন নিয়ে রেষারেষি

এদিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন কে আগে আনবে এই নিয়ে রেষারেষি শুরু হয়ে গিয়েছে আমেরিকা এবং চিনের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন কয়েক সপ্তাহের মধ্যেই করোনা ভাইরাসের ভ্যাকসিন আসবে। অন্যদিকে চিন দাবি করেছে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যেই তারা করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে আসবে।

৫০ লক্ষ সংক্রমিত ভারতে

৫০ লক্ষ সংক্রমিত ভারতে

করোনা ভাইরাসের সংক্রমণে ৫০ লক্ষ পার করল ভারত। করোনা সংক্রমণের মৃত্যুতেও নতুন রেকর্ড গড়েছে ভারত। মৃতের সংখ্যা ১২৯০ জন।২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৯০,১২৩ জন। সংক্রমণের সংখ্যা ক্রমশ বাড়ছে ভারতে। উদ্বেগ বাড়াচ্ছে ৫টি রাজ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+