স্পুটনিক-ভি ভ্যাকসিন বানানোর অনুমতি চাইল সিরাম

স্পুটনিক-ভি ভ্যাকসিন বানানোর অনুমতি চাইল সিরাম

কোভিশিল্ডের পাশাপাশি এবার রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিন বানাতে চায় সিরাম৷ এ বিষয়ে দেশের 'ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার' কাছে অনুমতির আবেদন করল বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন নির্মাতা সংস্থাটি। কয়েকমাস আগে রাশিয়ার এই কোভিড ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র৷ দেশের অন্যতম পরিচিত ওষুধ নির্মাতা সংস্থা রেড্ডি এই ভ্যাকসিন আমাদামী নির্মাও ও বিক্রির বরাত পেয়েছে।

স্পুটনিক-ভি ভ্যাকসিন বানানোর অনুমতি চাইল সিরাম

গত এপ্রিলে রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছিল ড্রাগ রেগুলেটরি সংস্থাটি। মঙ্গলবারই ৩০ লক্ষ স্পুটনিক ভ্যাকসিনের ডোজ হায়দরাবাদে এসে পৌঁছেছে৷ করোনার সেকেন্ড ওয়েভে ভারতে মাত্রা ছাড়া সংক্রমণ দেখা গিয়েছে৷ স্বাবাভিকভাবেই ভ্যাকসিনেশনের গতি বাড়াতে আপতকালীনভাবে স্পুটনিক-ভিকে ছাড়পত্র দেয় কেন্দ্র।

রাশিয়ান ভ্যাকসিন বানানোর অনুমতি চাইলেও আগে থেকেই কোভিশিল্ড বানানোর চাপ রয়েছে সিরামের উপর। পাশাপাশি ইংল্যান্ডের জন্য নোভাভ্যাক্স ভ্যাকসিনও বানাচ্ছে সিরাম৷ তাই আরও একটি ভ্যাকসিনের দায়িত্ব সিরাম ল্যাবরেটরির হাতে যাবে কিনা সে দিকে তাকিয়ে রয়েছে অনেকে৷

মঙ্গলবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে জুলাইয়ের শেষ কিংবা আগস্টের প্রথমেই প্রতিদিন ১ কোটি ভ্যাকসিনেশনের পথে হাঁটবে ভারত। স্বাভাবিকভাবেই ভারতে ভ্যাকসিন তৈরির অন্যতম সবচেয়ে বড় সংস্থা সিরাম ল্যাবরেটরির চাপ বেশি রয়েছে৷ কিন্তু সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে জুন মাসেই তারা ১০ কোটি ভ্যাকসিন দিতে পারবে দেশকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+