করোনা টিকার ক্ষতির দায় প্রস্তুত কারকদের নয়, কেন্দ্রের কাছে রক্ষাকবচ দাবি সিরাম ইনস্টিটিউটের

করোনা টিকার ক্ষতির দায় প্রস্তুত কারকদের নয়, কেন্দ্রের কাছে রক্ষাকবচ দাবি সিরাম ইনস্টিটিউটের

করোনা িটকা নিয়ে এবার কেন্দ্রের কাছে রক্ষাকবচ চেয়ে বসল কোভিশিল্ড প্রস্তুতকারী সিরাম ইনস্টিটিউট। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, করোনার টিকা নিয়ে কারও কোনও ক্ষতি হলে তা পূরণের দায় আর নিতে নারাজ সেরাম ইনস্টিটিউট। এমনকী করোনা টিকা যাঁরা তৈরি করেছেন অন্য সেই সব সংস্থাগুলিকেও এই দায় থেকে মুক্ত করা হোক। এমনই দাবি জানিয়েছেন আদর পুনাওয়ালা।

টিকাকরণে জোর

টিকাকরণে জোর

ভারতে এই মুহূর্তে জোর কদমে চলছে টিকাকরণ কর্মসূচি। করোনার থার্ড ওয়েভের ধাক্কা সামলাতে যত দ্রুত সম্ভব দেশবাসীকে টিকা দেওয়া যায় তার দিকে জোর দিয়েছে কেন্দ্র। জুলাই মাস থেকে দিনে ১ কোটি টিকাকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। রাজ্যগুলিও টিকাকরণে জোর দিতে শুরু করেছে। ভ্যাকসিন সংকট এখন অনেকটাই কমেেছ। ইতিমধ্যেই দেশে একাধিক সংস্থার করোনা টিকা চলে এসেছে। ডিসেম্বর মাসের মধ্যে দেশে টিকাকরণ শেষ করতে চাইছে কেন্দ্র।

ক্ষতির দায় নেবে না প্রস্তুতকারীরা

ক্ষতির দায় নেবে না প্রস্তুতকারীরা

করোনা টিকাকরণ যখন চরম গতিতে চলছে ঠিক তখনই কেন্দ্রের কাছে রক্ষাকবচ দাবি করল সিরাম ইনস্টিটিউট। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে বিদেশ থেকে যে টিকাগুলি ভারতে আসছে তাদের ক্ষতির দায় নিতে হচ্ছে না। সেক্ষেত্রে ছাড় দেওয়া হলে ভারতে যে সংস্থাগুলি টিকা তৈরি করছে তাদের কেন সেই দায় নিতে হবে। সবার জন্য সমান নিয়ম হওয়া উচিত। এমনই দাবি করেছেন সিরাম ইস্টিটিউটের কর্নধার আদর পুনাওয়ালা।

স্পুটনিক ভি তৈরি করতে চায় সিরাম

স্পুটনিক ভি তৈরি করতে চায় সিরাম

কোভিশিল্ডের পর এবার রাশিয়ার প্রযুক্তি ব্যবহার ভারতে স্পুটনিক ভি ভ্যাকসিনও তৈরি করতে চায় সিরাম ইনস্টিটইউট । ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে এ বিষয়ে অনুমতি চেয়েছে সংস্থা। সেই অনুমতি মিললেই কোভিশিল্ডের পর স্পুটনিক ভি ভ্যাকসিনও তৈরি করবে সিরাম। ভারতে প্রথম করোনা ভ্যাকসিন কোভিশিল্ড তৈরি করেছে তারা। তাোই সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আরও একটি ভ্যাকসিন তৈরি করতে চাইছে তারা।

ক্ষতিপূরণে ছাড়

ক্ষতিপূরণে ছাড়

ভারতে আসা বিদেশী করোনা ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলিকে বিশেষ ছাড় দিয়েছে মোদী সরকার। ফাইজার এবং মডার্নার মতো বিদেশি টিকা সংস্থাগুলি ভারতে ব্যবসা করলেও তাঁদের ক্ষতিপূরণ সংক্রান্ত নিয়ম মানতে হবে না। তাঁদের টিকা নেওয়ার পর কেউ অসুস্থ হলে দায় প্রস্তুতকারী সংস্থাকে নিতে হবে না। এমনই ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+