করোনার ভ্যাকসিন প্রসঙ্গে তাঁর মন্তব্যে বিতর্কের ঝড় উঠতেই আদার পেশ করলেন বিবৃতি
করোনার জেরে ভারতে প্রবল পরিমাণে ভ্যাকসিনের প্রয়োজনীয়তা সামনে আসছে। এদিকে, ভারতের ভ্যাকসিন পরিস্থিতি নিয়ে বিপুল সংকটের মাঝে একাধিক জল্পনা তৈরি হয়েছে। গোটা দেশেই বাড়ছে করোনার জেরে ভ্যাকসিনের চাহিদা। এদিকে এই পরিস্থিতিতে সেরম ইনস্টিটিউটের আদার পুনাওয়ালা জানিয়েছিলেন ভারতে যে পরিমাণে ভ্যাকসিনের কমতি রয়েছে, তাতে জুলাই পর্যন্ত ঘাটতি থাকবে।

তিনি জাবনান ভ্যাকসিনের প্রোডাকশান জুলাই মাসে বাড়বে। সেই সময় ৬০ থেকে ৭০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন থেকে ১০০ মিলিয়ন ডোজের ভ্যাকসিন উৎপাদন হবে। তবে আদার পুনাওয়ালার এই মন্তব্যের পর গোটা দেশে যখন সমালোচনার ঝড় উঠেছে, তখনই বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেব পুনাওয়ালা। তিনি জানিয়েছেন যে তাঁর বক্তব্যকে বিকৃত করে পেশ করা হয়েছে।
এক বিবৃতিতে সিরম ইনস্টিটিউটের তরফে আদার জানান, ভ্যাকসিন উৎপাদন রাতারাতি বাড়ানো যায় না। একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় তা উৎপাদন করতে হয়। ফলে সেভাবেই বাড়ে ভ্যাকসিন উৎপাদন। আর তার সঙ্গে ভারতের বিশাল জনতাকে ভ্যাকসিন সরবরাহ করতে পারাটাও বড় বিষয়। চাহিদা যোগানের দিক থেকে সামঞ্জস্য নিয়েই তিনি বক্তব্য রাখতে গিয়েছিলেন বলে পুনাওয়ালা জানান। তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করেন পুনাওয়ালা।
পুনাওয়ালা জানান এখনও পর্যন্ত তাঁর সংস্থা ২৬ কোটি ডোজের অর্ডার পেয়েছে। তারমধ্যে ১৫ কোটি ডোজ দেওয়া হয়েছে। ১১ কোটি ডোজ আগামী কয়েক মাসেই দেওয়া হবে বলে জানান আদার। বক্তব্যের শেষে আদার জানান, ভারতের কোভিড যুদ্ধে তাঁরা শরিক হয়ে ল়তে চান। যোগান দিতে চান চাহিদা মতো ভ্যাকসিন।












Click it and Unblock the Notifications