কাউন্ট ডাউন শুরু, ৩ বছরের উর্ধ্বে শিশুদের করোনা টিকা আসছে কবে থেকে, জানালেন আদর পুনাওয়ালা

কাউন্ট ডাউন শুরু, ৩ বছরের উর্ধ্বে শিশুদের করোনা টিকা আসছে কবে থেকে, জানালেন আদর পুনাওয়ালা

আর বেশি দেরি নেই সামনের বছরেই বাজারে আসছে শিশুদের করোনা টিকা। সিরাম ইনস্টিটিউউটের সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন ২০২২ সালের জুন মাসেই ভারতে এসে পড়বে ৩ বছরের উর্ধ্বে শিশুদের করোনা টিকা। ওমিক্রন আতঙ্কের মাঝে শিশুদের করোনা টিকার নিয়ে বিশেষ তৎপর হয়ে উঠেছি কেন্দ্র। তারপরেই আদর পুনাওয়ালার এই ঘোষণা নতুন করে আশা দেখিয়েছে।

কাউন্ট ডাউন শুরু, ৩ বছরের উর্ধ্বে শিশুদের করোনা টিকা আসছে কবে থেকে, জানালেন আদর পুনাওয়ালা

শিশুদের করোনা টিকা নিয়ে আশার আলো দেখিেয়ছে সিরাম ইনস্টিটিউট। করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কা কাটিয়ে ওঠার পরেই ভারত প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছিল থার্ড ওয়েভের। গবেষকরা জানিয়েছিলেন করোনা সংক্রমণের থার্ড ওয়েভে শিশুদের সংক্রমণ সবচেয়ে বেশি হবে। যে সময়ে করোনার থার্ড ওয়েভ আসার কথা বলা হয়েছিল। সেটা এখনও পর্যন্ত হয়নি। এদিকে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে। তাতে নতুন করে আতঙ্ক ছড়িেয়ছে গোটা দেশে। ইতিমধ্যেই ভারতেও ঢুকে পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। গুজরাতে আবার এক ৩ বছরের শিশু ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছ। তাতে আরও নতুন করে আতঙ্ক বেড়েছেওমিক্রন ভ্যারিয়েন্ট ধরা পড়ার পর থেকেই দেশে শিশুদের করোনা টিকা নিয়ে তৎপরতা শুরু হয়েছিল। তারপর থেকে ভারত বায়োটেক থেকে শুরু করে সিরাম ইনস্টিটিউট শিশুদের করোনা টিকার গবেষণা নিয়ে তৎপর হয়। দেশের একাধিক জায়গায় এই নিয়ে ক্লিনিকাল ট্রায়াল চলছিল। কিন্তু চূড়ান্ত কিছুই হয়নি এখনও। তারপরেই তৎপরতা শুরু করে সিরাম ইনস্টিটিউট। সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন ২০২২ সালেই তাঁরা নিয়ে আসছেন শিশুদের করোনা টিকা। ৩ বছর এবং তার উর্ধ্বে শিশুদের জন্য করোনা টিকা তৈরি করে ফেলেছে সিরাম ইনস্টিটিউট। আগামী ৬ মাসের মধ্যেই সেটা ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে। অর্থাৎ ২০২২ -র জুন মাসেই ভারতে আসতে চলেছে শিশুদের করোনা টিকা।

ওমিক্রন সংক্রমণ ভারতে শুরু হওয়ার পর থেকেই করোনা টিকার বুস্টার ডোজ নিয়ে তৎপর হয়েছিল সিরাম ইনস্টিটিউট। এই নিয়ে ড্রাগ কন্ট্রোলারের কাছ থেকে এই নিয়ে অনুমোদনও চেয়েছে সিরাম ইনস্টিটিউট। বুস্টার ডোজের ক্লিনিকাল ট্রায়াল শুরু করার অনুমোদন চাওয়া হয়েছে। সূত্রের খবর খুব শীঘ্রই বুস্টার ডোজের ক্লিনিকাল ট্রায়ালের জন্য অনুমোদন দিতে চলেছে মোদী সরকার। বিশ্বের একাধিক দেশে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া।ওমিক্রনের মত ভ্যারিয়েন্টের সংক্রমণ রুখতে বুস্টার ডোজ জরুরি বলে মনে করছেন গবেষকরা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+