'আপনার ব্যবস্থাপনা ভারতীয়দের সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করবে', মোদীর প্রশংসায় পুনাওয়ালা
'আপনার ব্যবস্থাপনা ভারতীয়দের সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করবে', মোদীর প্রশংসায় পুনাওয়ালা
করোনার ভ্যাকসিনের সরবরাহে ভারত সরকারের আর্থিক ক্ষমতা কতটা রয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলার পর এদিন সিরম ইনস্টিটিউটের কর্তা আদার পুনাওয়ালা টুইট বার্তায় মোদীকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন।

পুনাওয়ালার টুইট
এর আগে আদার পুনাওয়ালা প্রশ্ন তুলেছিলেন যে ভারত সরকারের ৮০,০০০ কোটি টাকা খরচ করে করোনার ভ্যাকসিন কেনার ক্ষমতা রয়েছে কি না। ঠিক তার ২৪ ঘণ্টার মধ্যেই ভ্যাকসিন নির্মাতা সংস্থা সিরমের কর্তা আদার পুনাওয়ালা দাবি করেছেন, মোদী সরকারের বন্দোবস্ত সমস্ত ভারতীয়ের প্রয়োজন মেটাতে পারবে।

কোন প্রসঙ্গ টেনে আচমকা টুইট?
উল্লেখ্য়, ইউএনজিএতে প্রধানমন্ত্রী মোদীর ঝোড়ো বার্তার প্রেক্ষাপটে এদিন টুইট করেন পুনাওয়ালা । তিনি লেখেন, ' আমরা আপনার দৃষ্টিভঙ্গিকে কুর্নিশ জানাই, যেখানে আপনি বিশ্বে ভ্যাকসিন ছড়িয়ে দেওয়ার বার্তা দিয়েছেন। এটা গর্বের মুহূর্ত। .. '

মোদীর নেতৃত্ব নিয়ে প্রশংসা
এর সঙ্গেই পুনাওয়ালা লেখেন, ' ধন্যবাদ আপনাকে আপনার নেতৃত্ব ও পাশে থাকার জন্য। এটা প্রমাণিত যে আপনার সমস্ত বন্দোবস্ত ভারতবাসীর প্রয়োজনীয়তা মেটাবে।'

সিরম ও কিছু তথ্য
উল্লেখ্য, কয়েকদিন আগেই অক্সফোর্ড করোনা ভ্যাকসিনের ট্রায়ালে এক ভলেন্টিয়ারের অসুস্থতার তথ্য গোপন রাখার জন্য কেন্দ্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে অস্বস্তিজনক প্রশ্নের মুখে পড়ে সিরম। এরপর সিরম কর্তা প্রশ্ন তোলেন যে ভারত ৮০ হাজার কোটি টাকা দিয়ে করোনার মোকাবিলায় ভ্যাকসিন ক্রয় করতে পারবেন কি না! যার পরোক্ষে উত্তর রাষ্ট্রসংঘের মঞ্চে দিয়ে দেন মোদী। তিনি বলেন, বিশ্বকে করোনা ভ্যাকসিন দেওয়ার ভাবনা চিন্তায় ভারত। এরপরই টুইট বার্তা আসে পুনাওয়ালার তরফে।












Click it and Unblock the Notifications