করোনার সঙ্গে লড়াই, দেশের ১০টি হটস্পট এলাকায় সেরোসার্ভে করবে কেন্দ্র
করোনার সঙ্গে লড়াই, দেশের ১০টি হটস্পট এলাকায় সেরোসার্ভে করবে কেন্দ্র
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আরও পরিকল্পিত ভাবে এগোতে চাইছে ভারত সরকার। এলাকা নির্বাচন করে সেরোসার্ভের মাধ্যমে কোভিড-১৯ রোগী নির্ধারণ করতে চাইছে কেন্দ্র। কেন এমন পরিকল্পনা, তা জেনে নেওয়া যাক।

করোনা ভাইরাস
বিশ্বব্যাপী ৫৪ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন তিন হাজার আটশোরও বেশি মানুষ। কেবল মহারাষ্ট্রেই সাড়ে ৪৪ হাজার কোভিড-১৯ কেস ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ১৫০০-র বেশি মানুষের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। মৃতের সংখ্যা ২৬০ পেরিয়ে গিয়েছে।

কেন্দ্রের সেরোসার্ভে
করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে সেরো সার্ভের মাধ্যমে দেশের নাগরিকদের রক্তের নুমনা সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সেরোসার্ভের অর্থ, কোনও বিশেষ উদ্দেশে মানুষের রক্তের নমুনা সংগ্রহ। মানুষের শরীরে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মজুত রয়েছে কিনা, তা এই এই সার্ভের মাধ্যমে বোঝা যাবে। সাধারণত রক্তের থেকে সিরাম আলাদা করে পরীক্ষা করা হয়। মারণ সার্স ভাইরাসের প্রকোপে সেরোসার্ভের প্রয়োগ কাজে এসেছিল।

কেন্দ্রের পরিকল্পনা
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের যে দশ শহরে করোনা ভাইরাসের প্রভাব বেশি পড়েছে, সেখানকার ১০টি কন্টেইনমেন্ট এলাকা থেকে এলোমেলো ভাবে রক্তের নমুনা সংগ্রহ করা হবে। মুম্বই, আহমেদাবাদ, পুনে, দিল্লি, কলকাতা, ইন্দোর, থানে, জয়পুর, চেন্নাই ও সুরাতে সেরোসার্ভে চালাতে চাইছে কেন্দ্র।

স্বাস্থ্য মন্ত্রকের সমীক্ষা
সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে এক সমীক্ষা রিপোর্টে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাত, দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং পশ্চিমবঙ্গের ১১টি পুরনিগমে দেশের ৭০ শতাংশ করোনা আক্রান্ত রোগী মিলেছে। শহুরে ঘিঞ্জি ও উচ্চ জনঘনত্বপূর্ণ এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেও আশঙ্কা করা হয়েছে।












Click it and Unblock the Notifications