থার্ড ওয়েভের আতঙ্কের মাঝে মুম্বইতে শিশুদের অ্যান্টিবডি নিয়ে নয়া সমীক্ষায় বড় বার্তা দিচ্ছে
করোনার দ্বিতীয় ওয়েভ শেষ হতেই তৃতীয় ওয়েভের আতঙ্ক উদ্বেগ শুরু হয়েছে। এই ওয়েভ ঘিরে শিশুদের সুস্থ থাকার বিষয়টি বারবার সামনে আসতে শুরু করেছে। এই পরিস্থিতিতে প্রবলভাবে করোনায় বিধ্বস্ত মুম্বই শহরে পুরসভা শিশুদের নিয়ে একটি সমীক্ষা করে। যেখানে ১৮ বছরের নিচে সমস্ত শিশু ও বালক, বালিকাদের নিয়ে এই সমীক্ষা কার হচ্ছে।

কী বলছে সমীক্ষা?
মুম্বই শহরের সমীক্ষায় দেখা গিয়েছে যে, ১৮ বছরের নিচে থাকা বালক ও বালিকা তথা শিশুদের মধ্যে কোভিডকে রোখার জন্য অ্যান্টিবডি রয়েছে। এই শিশুদের ৫১.১৮ শতাংশেরই অ্যান্টিবডি রয়েছে। কস্তুরবা ও বিওয়াইএল হাসপাতালের সঙ্গে সংঘবদ্ধ হয়ে এই পদক্ষেপ নিয়েছে পুরসভা।

কোন বয়সীদের মধ্যে অ্যান্টিবডি বেশি?
সিরো সমীক্ষা বলছে, ১০ থেকে ১৪ বছরের বয়সীদের মধ্যে ৫৩ .৩৪ শতাংশের করোনার অ্যান্টিবডি রয়েছে। সেখানে ১ থেকে ৪ বছরের শিশুদের ৫১.০৪ শতাংশের অ্যান্টিবডি রয়েছে । ৫ থেকে ৯ বছরের শিশুদের ৪৭.৫৩ শতাংশের অ্যান্টিবডি রয়েছে। ১০ থকে ১৪ বছরের শিশুদের
৫৩.৪ শতাংশের দেহে রয়েছে অ্যান্টিবডি। ১৫ থেকে ১৮ বছরের বালক বালিকাদের ৫১.৩৯ শতাংশের অ্যান্টিবডি রয়েছে।

মুম্বইতে কত শতাংশ শিশু করোনা আক্রান্ত ?
সমীক্ষার তথ্যে দেখা যাচ্ছে, মুম্বইতে ৪,৩৫১ জন শিশু করোনা আক্রান্ত হয়। এই সংখ্যার মধ্যে রয়েছে সদ্যোজাত থেকে ৯ বছরের শিশু। এপ্রিলের এই পরিসংখ্যার পরই দেখা যায়, মে মাসে ১০ থেকে ১৯ বছর বয়সীদের করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা নেমে যায়।

আতঙ্কে মুম্বই
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে একদিকে যেমন দেশে নতুন ভ্যারিয়েন্ট ডেল্টা আতঙ্কে রাখছে, তেমনই ডেল্টা প্লাস ঘিরেও ব্যাপক আতঙ্ক দানা বেঁধেছে। তারই মাঝে রয়েছে কোভিডের তৃতীয় ওয়েভ আছড়ে পড়ার আতঙ্ক। এই পরিস্থিতিতে নয়া সমীক্ষা রীতিমতো তাৎপর্যবাহী।












Click it and Unblock the Notifications