বয়সকে হার মানিয়েছেন বেঙ্গালুরুর এই বৃদ্ধা, তাঁর টেবিল টেনিস খেলার ভিডিও ভাইরাল

বেঙ্গালুরুর ৭০ বছরের এক মহিলা যেভাবে টেবিল টেনিস খেললেন, তাতে তাক লেগে গেল উপস্থিত দর্শকদের, ভাইরাল হল সেই ভিডিও

মন যদি তরতাজা থাকে তাহলে বয়সটা নিছকই একটা সংখ্যা। বেঙ্গালুরুর সরস্বতী সেটাই প্রমাণ করলেন। ৭০ বছর বয়সেও শাড়ি পড়ে যেভাবে তিনি টেবিল টেনিস খেললেন তা লজ্জা দেবে আজকের প্রজন্মের বহু তাবড় খেলোয়াড়কেও। ছোটবেলা থেকেই টেবিল টেনিস খেলছেন তিনি। এই খেলা তাঁর রক্তে মিশে গিয়েছে বলে জানিয়েছেন সরস্বতী।

বয়সকে হার মানিয়েছেন বেঙ্গালুরুর এই বৃদ্ধা, তাঁর টেবিল টেনিস খেলার ভিডিও ভাইরাল

তিনি জানান, এনার্জি সত্য়িই একটা বড় ফ্যাক্টর, কিন্তু এই ৭০ বছর বয়সেও টেবিল টেনিস খেললে তিনি মানসিকভাবে অনেক শান্তি পান। ফেসবুকে তাঁর টেবিল টেনিস খেলার ছবি ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত এই ভিডিও প্রায় ৪০ লক্ষ ভিউ পেয়েছে। দেখে নিন শাড়ি পড়ে সরস্বতীর টেবিল টেনিস খেলার সেই ভিডিও।

দিন কয়েক আগেই শহরে একটি টেবিল টেনিস টুর্নামেন্টে ৮জনকে হারিয়েছেন প্রাক্তন বিএসএনএল কর্মী সরস্বতী। সেসময়ে উপস্থিত দর্শকদের কেউ তাঁর খেলার ভিডিও করে সোশ্য়াল মিডিয়ায় তুলে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+