বাড়ল পাইকারি মুদ্রাস্ফীতির হার, কেন্দ্রেরই রিপোর্টে চাপ বাড়ল মোদী সরকারের
পাইকারি মুদ্রাস্ফীতির হার অগাস্টের তুলনায় সেপ্টেম্বরে বেশ কিছুটা বাড়ল। অগাস্টে ছিল ৪.৫৩ শতাংশ। সেপ্টেম্বরে তা পৌঁছল ৫.১৩ শতাংশে।
পাইকারি মুদ্রাস্ফীতির হার অগাস্টের তুলনায় সেপ্টেম্বরে বেশ কিছুটা বাড়ল। অগাস্টে ছিল ৪.৫৩ শতাংশ। সেপ্টেম্বরে তা পৌঁছল ৫.১৩ শতাংশে। যার অর্থ ০.৬০ শতাংশ হারে বৃদ্ধি হয়েছে। সারা দেশে উতসবের মরশুমে নতুন করে কেন্দ্রের রিপোর্টে চাপ বাড়ল মোদী সরকারের উপরে।

খাদ্যপণ্যের দাম বাড়া ও জ্বালানির দাম বাড়ার কারণেই এই ঘটনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খাদ্যপণ্যে, কাঁচা সবজি সবকিছুর দামই বেড়েছে। তার সঙ্গে ডিজেল, পেট্রোল, এলপিজি-র দাম বেড়েছে পাল্লা দিয়ে।
শেষ জুলাই মাসে পাইকারি মুদ্রাস্ফীতির হার এর চেয়ে বেশি ছিল। জুলাইয়ে বেড়ে তা ৫.২৭ শতাংশে পৌঁছে গিয়েছিল। অগাস্টে তা চার শতাংশে নামলেও সেপ্টেম্বরে ফের পাঁচ শতাংশের বেশিতে পৌঁছে গিয়েছে।












Click it and Unblock the Notifications