শ্রীনগরে আটক বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক
আটক করা হয়েছে জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে। শুক্রবার রাতের ঘটনা।
আটক করা হয়েছে জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে। শুক্রবার রাতের ঘটনা। শ্রীনগরে হওয়া এই আটক থেকেই পরিষ্কার, বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে বড় ব্যবস্থা নিতে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। পুলিশ ও আধাসামরিক বাহিনীকে কড় সতর্ক করা হলেও আর কোন গ্রেফতার হবে কিনা, তা নিয়ে কোনও সিদ্ধান্ত জানা যায়নি।

পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার আটদিন পর বিচ্ছিন্নতাবাদী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা শুরু হল। যদিও এর আগে এইসব নেতাদের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা ছিল কিংবা দেহরক্ষী দেওয়া হয়েছিল তা তুলে নেওয়া হয়েছিল। এরপর শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট নেতা ইয়াসিন
মালিকের বাড়িতে পুলিশ তল্লাশিতে যায়। তাঁকে আটক করে শ্রীনগরের কোঠিবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টে সংবিধানের ৩৫এ ধারা নিয়ে শুনানি রয়েছে। তার আগে এই গ্রেফতার যথেষ্টই তাৎপর্যপূর্ণ।
Jammu Kashmir Liberation Front Chief Yasin Malik was detained from his residence in Srinagar last night, ahead of hearing on Article 35A in Supreme Court which is likely to take place on Monday. pic.twitter.com/S8c9QFhG1e
— ANI (@ANI) February 23, 2019












Click it and Unblock the Notifications