ফের ধাক্কা শেয়ার বাজারে, সেনসেক্স পড়ল ৩০০ পয়েন্ট
একটু ভালোর মুখ দেখতে না দেখতেই আবার ধাক্কা শেয়ার বাজারে। বুধবার বাজার খুলতেই পড়তে শুরু করে শেয়ার বাজার। এক ধাক্কায় একেবারে ৩০০ পয়েন্ট পড়েছে।
একটু ভালোর মুখ দেখতে না দেখতেই আবার ধাক্কা শেয়ার বাজারে। বুধবার বাজার খুলতেই পড়তে শুরু করে শেয়ার বাজার। এক ধাক্কায় একেবারে ৩০০ পয়েন্ট পড়েছে। এসবিআই, টাটা মোটরস, এইচডিএফসির শেয়ার পড়েছে ২ থেকে ৫ শতাংশ। নিফটির অবস্থাও খারাপ। এক ধাক্কায় পড়েছে ৫০ পয়েন্ট।

অথচ গতকালই বাণিজ্য শুল্ক কমানোর কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এদিকে পেট্রোল ডিজেলের দাম ক্রমশ বাড়ছে। এই সুযোগে সরকারি কোষাগার ভরতে শুক্ল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। উৎসবের মরশুমে জ্বালানি তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আর জ্বালানি তেলের দাম বাড়লেই জিনিসের দামও বাড়তে শুরু করেব। পেঁয়াজের দাম ইতিমধ্যেই কেজি প্রতি ১০০ টাকায় পৌঁছে গিয়েছে। বাজারের অন্যান্য সবজির দামও বাড়তে শুরু করেছে।
অথচ সপ্তাহের প্রথম দিনেই আশ্চর্যজনক ভাবে চাঙ্গা হয়ে উঠেছিল শেয়ার বাজার। সেই রেশ একদিন থাকতে না থাকতেই আবার পুরনো জায়গায় ফিরে এসেছে। নতুন করে আশঙ্কার মেঘ দেখছেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারের মন্দ অবস্থার কারণেই শেয়ার বাজারের এই পতন বলে মনে করছেন অর্থনীতিবিদরা।












Click it and Unblock the Notifications