বাজার খুলতেই চাঙ্গা সেনসেক্স, ৫০৪ পয়েন্ট চড়ল শেয়ারবাজার
বাজার খুলতেই চাঙ্গা সেনসেক্স, ৫০৪ পয়েন্ট চড়ল শেয়ারবাজার
শেয়ার বাজার চাঙ্গা। বুধবার সকালেই চাঙ্গা শেয়ার বাজার। ৫০৪ পয়েন্ট চড়ল শেয়ার বাজার। নিফটি চড়ল ১৪৮.৯০ পয়েন্ট। গতকয়েকদিন পর পর শেয়ার বাজারে ধাক্কার পর আজসকাল থেকেই শেয়ার বাজার চাঙ্গা হতে শুরু করে। দালাল স্ট্রিটে অনেকদিন পর খুশির হাওয়া।

ধীরে ধীরে বাণিজ্য ছন্দে ফিরছে। দালাল স্ট্রিটে আজ খুশির হাওয়া। বাজার খুলতেই গ্রিন লাইনে চলে গিয়েছে শেয়ার বাজার। শেয়ার বাজার চড়ছে হু হু করে। একাধিক বড় বড় কোম্পানির শেয়ার চাঙ্গা হয়ে গিয়েছে। শেয়ার বাজার চাঙ্গা হওয়ায় খুশির হাওয়া বাণিজ্য নগরীতে। করোনা সংক্রমণের পর থেকে দেশের অর্থনীতিতে একের পর এক বড় ধাক্কা আসতে শুরু করেছে। দফায় দফায় লকডাউনের কারণে আন্তর্জাতি বাণিজ্যেও প্রভাব পড়েছিল।
কেন্দ্রীয় বাজেট পেশের পরেও তেমন ভাল অবস্থায় ছিল না শেয়ার বাজার। ৫০৪ পয়েন্ট চড়েছে শেয়ার বাজার। সকাল সাড়ে ৯টার মধ্যে চাঙ্গা হয়ে গিয়েছে শেয়ারবাজার। তার প্রভাব পড়েছে নিফটিতেও। সকাল সাড়ে ৯টার মধ্যে নিফটি ১৪৮.৫০ পয়েন্ট বেড়েছে। কাজেই প্রায় সব সংস্থার শেয়ারের দরই বেড়েছে অনেকটা করে। করোনা ভাইরাসের সংক্রমণের ধাক্কা অনেকটাই সামলে উঠেছে দেশ। গত কয়েক দিনে নিম্ন মুখী করোনা গ্রাফ। একাধিক রাজ্যে করোনা বিধিনিষেধ শীথীল করা হয়েছে। ফরে ফের বাণিজ্যে গতি আসতে শুরু করেছে। করোনা ভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ার কারণে একাধিক জায়গায় করোনা বিধিনিষেধ জারি করা হয়েছিল। সেটা ধীরে ধীরে কমে যাওয়ায় দোকান বাজার ফের স্বাভাবিক হয়ে গিয়েছে। ফলে বাণিজ্য ফের চাঙ্গা হতে শুরু করে দিয়েছে।
মোদী সরকার বাজেটে একাধিক অর্থনৈতিক সংস্কারের কথা উল্লেখ করেছেন। বিদেশ থেকে আমদানি কমিয়ে দেশিয় উৎপাদনে জোর দিতে চেয়েছেন তিনি। সেকারণে একাধিক প্রকল্প ঘোষণা করা হয়েছে। আত্মনির্ভর ভারত গড়ে তোলার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিকেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে কেন্দ্রীয় বাজেটে।












Click it and Unblock the Notifications