ফের ৩৭ হাজারের সূচক ছুঁল সেনসেক্স, চাঙ্গা হল নিফটিও
গতবছরের সেপ্টেম্বরের পর এদিন ফের ৩৭ হাজারের সূচক ছুঁল সেনসেক্স।
গতবছরের সেপ্টেম্বরের পর এদিন ফের ৩৭ হাজারের সূচক ছুঁল সেনসেক্স। এদিন একটা সময়ে ৩৮৫ পয়েন্ট উঠে সেনসেক্স ৩৭ হাজারের গণ্ডীতে ঢুকে পড়ে। তবে বাজার বন্ধের সময় ৩৫৮ পয়েন্ট বেড়ে ৩৬ হাজার ৯৭৫.২৩ পয়েন্টে এসে থেমেছে। বৃদ্ধি হয়েছে একদিনে ০.৯৮ শতাংশ।

এদিন নিফটিও ১৩১ পয়েন্ট ওপরে উঠেছে। বাজার বন্ধ হয়েছে ১১ হাজার ৬৫ পয়েন্টে। সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাঙ্ক, টিসিএস ও আইটিসি।
নিফটিতে সবচেয়ে এগিয়ে থাকতে দেখা গিয়েছে টেক মাহিন্দ্রা, জি, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ইন্ডিয়া বুলস হাউজিং ফিনান্সের মতো সংস্থাকে। টেক মাহিন্দ্রার শেয়ার একদিনে ৫.৮ শতাংশ বেড়েছে।
এছাড়া লার্জ ক্যাপ সংস্থার মধ্যে গেইল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, পিএনবি-র শেয়ার এগিয়েছে।
বৃহস্পতিবার আরবিআই এর নীতি নির্ধারণের বৈঠক রয়েছে। তার ফলে এর কী প্রভাব পড়ে ও বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই বিশেষজ্ঞরা তাকিয়ে রয়েছেন।












Click it and Unblock the Notifications