লক্ষ্মীবারে শেয়ার বাজারে ধস! একলপ্তে উবে গেল বিনিয়োগকারীদের ২.২৮ লক্ষ কোটি টাকা
একধাক্কায় বিনিয়োগকারীদের ২.২৮ লক্ষ কোটি টাকা বাজার থেকে উড়ে গেল।
পরপর তিনটি সেশনে ধপাধপ পড়ল শেয়ার বাজার। যার ফলে একধাক্কায় বিনিয়োগকারীদের ২.২৮ লক্ষ কোটি টাকা বাজার থেকে উড়ে গেল। আন্তর্জাতিক বাজারের প্রভাব, টাকার দুর্বল অবস্থান ও দেশীয় বাজারে বিনিয়োগকারীদের অনাস্থা এতে বড় ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে।

পড়ল সেনসেক্স-নিফটি
সেনসেক্স পড়ল ৫৭২.২৮ পয়েন্ট অথবা ১.৫৯ শতাংশ। বাজার বন্ধ হল ৩৫,৩১২.১৩ পয়েন্টে। একইভাবে নিফটি পড়ল ১৮১.৭৫ পয়েন্ট বা ১.৬৯ শতাংশ। বন্ধ হল ১০,৬০১.১৫ পয়েন্টে।

সব কোম্পানির শেয়ারে পতন
ইকুইটি বাজারে দারুণ পতনের ফলে বিএসই-তে লিস্ট থাকা কোম্পানিগুলির ২.২৮ লক্ষ কোটি টাকা বাজার থেকে উবে গেল। বিএসই বা এনএসই-র সবকটি বিভাগ লাল অবস্থায় শেষ হয়েছে। ধাতব, তেল, গ্যাস, ফার্মা, ফিনান্সিয়াল স্টক সব নিচে নেমেছে।

বড় বড় সংস্থার ক্ষতি
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মারুতি, টাটা মোটরস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ইয়েস ব্যাঙ্ক, আদানি পোর্টস, ভারতী এয়ারটেল, এশিয়ান পেইন্টস, ওএনজিসি, এইচইউএল, কোটাক ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক। একমাত্র সান ফার্মার শেয়ার এদিন ওপরে উঠেছে।












Click it and Unblock the Notifications