বাজেটের পর প্রথম চাঙ্গা শেয়ার বাজার, ৮০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স
বাজেটের পর এই প্রথম শেয়ার বাজার চাঙ্গা হল।
বাজেটের পর এই প্রথম শেয়ার বাজার চাঙ্গা হল। মঙ্গলবার বাজার খুলতেই শেয়ার বাজার একেবারে ৮০০ পয়েন্ট উঠেছে। ৪০,৬৭৬ গিয়ে পৌঁছেছে শেয়ার বাজার। অন্যদিকে নিফটির অবস্থাও ভাল। ১১,৯০০-তে পৌঁছেছে নিফটি।

এইচডিএফসি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং আইটিসির শেয়ার সবচেয়ে বেশি চড়েছে। তাতেই অনেকটা আয় হয়েছে শেয়ার বাজারের কারবারিদের। নতুন করে আশার আলো দেখছে শেয়ার বাজারের কারবারিরা। বাজেটে অধিবেশনের দিন প্রায় ১০০০ পয়েন্ট পড়েছিল শেয়ার বাজার।
বাজেটে দেশের অর্থনীতির হাল ফেরানোর কোনও নতুন দিশা দেখাতে পারেননি মোদী সরকার। বিদেশি বিনিয়োগ টানতে একাধিক ক্ষেত্রের বেসরকারি করণের কথা ঘোষণা করা হলেও তাতে দেশের আর্থিক অবস্থা চাঙ্গা হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। মধ্য বিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে অধিকাংশ জিনিস। এতে বাজারে চাহিদা সংকট তৈরি হবে। তাতে মন্দা আরও প্রকট আকার নেবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications