অবশেষে সুদিন দেখল শেয়ার বাজার, ৭৯৩ পয়েন্ট চড়ল সেনসেক্স
লাগাতার ৩ মাস কাটা যেন আর উঠছিলই না। সুদিনের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন শেয়ার বাজারের কারবারিরা। সোমবার হঠাৎ করে সব সমীকরণ বদলে গেল। সপ্তাহের শুরুতেই শেয়ার বাজার চড়ল ৭৯৩ পয়েন্ট।
লাগাতার ৩ মাস কাটা যেন আর উঠছিলই না। সুদিনের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন শেয়ার বাজারের কারবারিরা। সোমবার হঠাৎ করে সব সমীকরণ বদলে গেল। সপ্তাহের শুরুতেই শেয়ার বাজার চড়ল ৭৯৩ পয়েন্ট। অনেকটা ভুত দেখার মতোই বিশ্বাস করতে পারছিলেন না শেয়ারবাজারের কারবারিরা। শুধু শেয়ার বাজার নয় নিফটিও চড়েছে ২২৮ পয়েন্ট। নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন ব্যবসায়ীরা।

সুদিন কী ফিরল শেয়ার বাজারে
সেই ২০ মে শেষবার চাঙ্গা শেয়ারবাজার দেখেছিলেন ব্যবসায়ীরা। তারপর থেকে দিন যত গড়িয়েছে মন্দা তত চেপে বসেছিল। লাগাতার টাকার দামের পতন, তার সঙ্গে পাল্লা দিয়ে পড়ছিল শেয়ার বাজারও। নিফটির অবস্থাও তথৈবচ। কমতে কমতে একেবারে তলানিতে এসে ঠেকেছিল। উদ্বেগে ঘুম উড়েছিল সরকারের।

সরকারের পদক্ষেপ
রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেট কমিয়েও সামাল দিতে পারছিল না। অবশেষে পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক কাজেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে পরিস্থিতি মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। সেই মতো অর্থমন্ত্রী একাধিক ব্যবসায়ীক নিথি শিথিল করেন। তারপরেও হাল ফেরানো যাচ্ছিল না। সোমবার আবারও টাকার দাম পড়তে শুরু করে। তারপরেও যে শেয়ার বাজার চাঙ্কা হবে একথা দুঃস্বপ্নেও কল্পনা করেননি কেউ। কিন্তু অসম্ভব ঘটনা ঘটল বটে। দিনের শেষ হওয়ার আগেই অঘটন ঘটল শেয়ার বাজারে। লহমায় চড়তে শুরু করে সেনসেক্স। উল্লাসে ফেটে পড়েন শেয়ার বাজারের কারবারিরা। নিজেদের চোখকে তাঁরা বিশ্বাসই করতে পারছিলেন না।

কোন কোন সংস্থার শেয়ার চড়েছে আজ
অঘটন ঘটিয়ে শেয়ার বাজার যখন চড়লই তখন জানিয়ে রাখা জরুরি কারা কারা আজ লাভবান হল। তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে আদানি পোর্ট। শেয়ারের দাম চড়েছে ৫.৮ শতাংশ। তারপরেই রয়েছে এইচডিএফসি, ইয়েস ব্যাঙ্ক, বাজাজ ফিনান্স, আইসিইসিআই ব্যাঙ্ক, আল্ট্রা টেক সিমেন্ট।

কাদের শেয়ার পড়ল
এই বাজারেও যারা লাভ করতে পারলেন না তাদের মধ্যে রয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, টাটা স্টিল, বেদান্ত, সান ফার্মা, উইপ্রো, হিরো মোটোক্রপ এবং জেএসডব্লু স্টিল












Click it and Unblock the Notifications