মার্কিন নির্বাচন ও নোট বাতিলের যৌথ প্রভাবে সেনসেক্সে ধাক্কা, নামল ১,৩৪০ পয়েন্ট
মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্পের জয়ের আশা ও ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ফলে আজ শুরু থেকেই লাল দাগ দিয়েই শেয়ার বাজার খুলল। সেনসেক্স দিনের শুরুতেই ধাক্কা খেয়েছে। ১৩৪০ পয়েন্টে ধসেছে সেনসেক্স।
মুম্বই, ৯ নভেম্বর : ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ফলে আজ শুরু থেকেই লাল দাগ দিয়েই শেয়ার বাজার খুলল।
এমনিতেই মার্কিন যুক্তরাষ্ট্রে আজ আগামী রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিশ্ববাজার অনিশ্চয়তার আসনে বসে রয়েছে। ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে বেশ কিছুটা পিছনে ফেলে দিয়ে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

ভারতীয় অর্থনীতির প্রায় ৪০ শতাংশই ক্ষুদ্র ও মাঝারি শিল্প যা মূলত নগদ লেনদেনেই চলে। অর্থনীতিবিদদের মতে এই ধরের ব্যবসায় বিশাল প্রভাব পড়তে পারে ৫০০ ও ১০০ টাকার নোট বাতিলের।
সেনসেক্স দিনের শুরুতেই ধাক্কা খেয়েছে। ১,৩৪০ পয়েন্টে ধসেছে সেনসেক্সে। অন্যদিকে ধাক্কা খেয়েছে নিফটিও। ৪৭৬ পয়েন্ট কমেছে নিফটিতে।












Click it and Unblock the Notifications