৪৮৭ পয়েন্ট উঠল সেনসেক্স, এই প্রথম ৪৯ হাজার পেরিয়ে নয়া মাইলস্টোন

৪৮৭ পয়েন্ট উঠল সেনসেক্স, এই প্রথম ৪৯ হাজারের মাইলস্টোন পেরোনোর সম্ভাবনা

সোমবার ৪৮৭ পয়েন্ট উঠল ইকুইটি বেঞ্চমার্ক সেনসেক্স। সেই সঙ্গে এই প্রথম ৪৯ হাজার পয়েন্ট ছাড়িয়ে নয়া নজির গড়ল বিএসই ইনডেক্স। একই সঙ্গে এদিন নিফটিও বেড়েছে ১৩৭.৫০ পয়েন্ট। শতকরার হিসেবে যা ০.৯৬ শতাংশ বলে জানানো হয়েছে। যাকে ভাল ইঙ্গিত হিসেবেই দেখছেন দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

৪৮৭ পয়েন্ট উঠল সেনসেক্স, এই প্রথম ৪৯ হাজার পেরিয়ে নয়া মাইলস্টোন

সোমবার দিনের শেষে বিএসই ইনডেক্সের সূচক ৪৯,২৬৯.৩২ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। যদিও দিনের একটা সময় ৪৯,৩০৩.৭৯ পয়েন্টে পৌঁছে গিয়েছিল ইকুইটি বেঞ্চমার্ক সেনসেক্স। অন্যদিকে নিফটির কাঁটা দিনের একটা সময় ১৪,৪৯৮.২০ পয়েন্টে গিয়ে পৌঁছেছিল। দিনের শেষে ১৪,৪৮৪.৭৫ পয়েন্টে এসে থামে সূচক। ইনফোসিস, এইচডিএফসি টুইন এবং এইচসিএল টেকে বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগের জন্য শেয়ার বাজারের এই উত্থান সম্ভব হয়েছে বলে মনে করছেন দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

রিপোর্ট অনুযায়ী, সেনসেক্সের এই লাগামছাড়া উত্থানে সবচেয়ে বেশি লাভবান হয়েছে এইচসিএল টেক। বিএসই ইনডেক্সে তারা উঠেছে ৬ শতাংশ। ইনফোসিস, এইচডিএফসি, বাজাজ অটো, মারুতি, টেক মাহিন্দ্রা যথাক্রমে এইচসিএলের পরে অবস্থান করছে। অন্যদিকে পিছিয়ে পড়েছে বাজাজ ফিনসার্ভ, বাজাজ ফিনান্স, রিলায়েন্স ইন্ড্রাস্টিস, এল অ্যান্ড টি, কোটাক ব্যাঙ্ক এবং এসবিআই-এর মতো সংস্থাগুলি। পরিস্থিতি আরও উন্নতির দিকে যাবে বলেই আশা দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+