ফের সেনসেক্সে বড় পতনে আশঙ্কা শেয়ার বাজারে

ফের ধাক্কা শেয়ার বাজারে। বাজাj খুলতেই পড়তে শুরু করে সেনসেক্স। এক ধাক্কায় ৫০০ পয়েন্ট পড়ল সেনসেক্স। আর নিফটিও পড়ল অনেকটাই। এদিকে জিডিপিতেও বড় ধাক্কা লেগেছে। ৬ বছরের রেকর্ড পতন হয়েছে।

ফের ধাক্কা শেয়ার বাজারে। বাজাj খুলতেই পড়তে শুরু করে সেনসেক্স। এক ধাক্কায় ৫০০ পয়েন্ট পড়ল সেনসেক্স। আর নিফটিও পড়ল অনেকটাই। এদিকে জিডিপিতেও বড় ধাক্কা লেগেছে। ৬ বছরের রেকর্ড পতন হয়েছে।

শেয়ার বাজারে ধাক্কা

শেয়ার বাজারে ধাক্কা

সপ্তাহের দ্বিতীয় দিনে চূড়ান্ত খারপ অবস্থায় পৌঁছে গিয়েছে শেয়ার বাজার। এক ধাক্কায় ৫০০ পয়েন্ট পড়েছে। সকাল বেলা বাজার খুলতেই মন্দা শুরু হয়। দুপুর গড়াতেই সেটা ৫০০ পয়েন্ট নীচে নেমে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। প্রায় আট পয়েন্ট কমেছে পিএনপির শেয়ার। কয়েকদিন আগেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে অরিয়েন্টার ব্যাঙ্ক অব কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক মিশিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তারপরেই শেয়ারের এই পতন। এছাড়াও একাধিক ব্যাঙ্কের সংযুক্তিকরণের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

কোন কোন কোম্পানির শেয়ার পড়ল

কোন কোন কোম্পানির শেয়ার পড়ল

শেয়ার বাজারের এই পতনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের চেয়েও ক্ষতিগ্রস্ত হয়েছে আল্ট্রা টেক সিমেন্ট। শেয়ার পড়েছে ৩.৭ শতাংশ। তারপরেই রয়েছে ইন্ডিয়ান অয়েল, টাটা মোটরস, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, টাটা স্টিল, টাইটান, ভারত পেট্রোলিয়াম, ইচার মোটরস, ওএনজিসি, মাহিন্দা অ্যান্ড মাহিন্দ্রা।

লাভ কুড়িয়েছে যে সব সংস্থা

লাভ কুড়িয়েছে যে সব সংস্থা

এই মন্দার বাজারেও লাভ কুড়িয়েছে টেক মাহিন্দা, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ, এইচসিএল টেকনোলজিস, টিসিএস, ইনফোসিস। মোট ১১৬২টি সংস্থার শেযার আজ পড়েছে। আর ৫০০টি সংস্থার শেয়ার লাভবান হয়েছে।

এর ওপরে আবার জিডিপি বৃদ্ধিতে বড় ধাক্কা। ৬ বছরে সর্বনিম্ন হয়েছে জিডিপি বৃদ্ধি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত গাড়ি সংস্থাগুলি। তার উপরে আবার আমেরিকা এবং চিনের বাণিজ্য যুদ্ধ চরমে উঠেছে। রবিবার আমেরিকা নতুন করে চিনা জুতো, স্মার্ট ঘড়ি, ফ্ল্যাট স্ক্রিন টেলিভিশনের উপর অতিরিক্ত ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। তার আগে অবশ্য আমেরিকা থেকে আমদানি করা অপরিশোধিত তেলের উপর চিন অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+