Sensex: বাজেটের দিনে চাঙ্গা শেয়ার বাজার, দালাল স্ট্রিটে খুশির হাওয়া
বাজার খুলতেই চাঙ্গা শেয়ার বাজার। আর কয়েকঘণ্টা পরেই শুরু হয়ে যাবে বাজেট অধিবেশন। তার আগে দালাল স্ট্রিটে খুশির হাওয়া। বাজার খুলতেই সবুজ সূচক শেয়ার বাজারে। একাধিক শেয়ারের দাম চড়েছে।
বাজার খুলতেই একাধিক কোম্পানির শেয়ারের দাম। ২৫০ পয়েন্ট চড়েছে শেয়ার বাজার। অন্যদিকে নিফটিও চড়েছে। অর্থনীতি বিদরা বলছেন বাজেট অধিবেশনের কারণে আজ দিন ভর টালমাটাল থাকবে শেয়ারবাজার। কারণ আজকের বাজেটের উপরেই নির্ভর করবে দালাল স্ট্রিটের ওঠানামা।

দালাল স্ট্রিটের দিকে নজর রয়েছে গোটা দেশের। সকাল ৯টায় বাজার খোলার সঙ্গে সঙ্গে দালাল স্ট্রিটের সূচক চড়তে শুরু করে। অর্থাৎ সবুজ হয়ে যায়। ২৫০ পয়েন্ট বেড়েছে শেয়ার বাজার। একাধিক শেয়ারের দাম চড়েছে।
NTPC, ITC, আল্ট্রাটেক সিমেন্টের শেয়ার চড়েছে। অন্যদিকে JSWস্টিল, HDFC ব্যাঙ্ক, উইপ্রো, HCL tech , Tech Mahindra এই কোম্পানিগুলির শেয়ারের দাম অনেকটাই কমে গিয়েছে। গতকাল বাজেট পেশের আগে হিসেব মত অর্থনৈতিক সমীক্ষাও পেশ করা হয়েছিল। তাতে মোদী সরকারের বিকশিত ভারতের লক্ষ্যেই সমীক্ষা পেশ করা হয়েছে। এবারের বাজেটেও মোদী সরকারের বিকশিত ভারতের লক্ষ্যেই একাধিক প্রকল্প এবং ঘোষণা থাকবে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই বাজেটের লাল ফাইল হাতে নিয়ে সংসদে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নিয়ম মেনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। সেখানে সংসদীয় রীতি মেনে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে হালুয়া এবং পায়েস খাওয়ান রাষ্ট্রপতি। তারপরে সংসদে এসে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবার সপ্তমবার বাজেট পেশ করবেন তিনি।
ইতিমধ্যেই সংসদে পৌঁছতে শুরু করে দিয়েছেন সাংসদরা। রাজনাথ সিং পৌঁছে গিয়েছেন সংসদে। অন্যান্য সাংসদরাও পৌঁছতে শুরু করে দিয়েছেন। বিরোধী দলের সাংসদদেরও সংসদে হাজির থাকতে অনুরোধ জানানো হয়েছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে মোদী সরকার কী পদক্ষেপ করে সেটা দেখার জন্য অপেক্ষা করছে আম জনতা।












Click it and Unblock the Notifications