রেকর্ড গড়ে ৫৩,০৬৫ এর অঙ্কে খুলল সেনসেক্স, নিফটি ১৫ হাজারের উপর
এদিন রেকর্ড গড়ে ৫৩ হাজারের অঙ্কে খুলল সেনসেক্স। এদিন সকালে সেনসেক্স খুলেছে ৫৩,০৬৫ এর অঙ্কে। অন্যদিকে, নিফটি ছিল ১৫,৮০০ এ। প্রসঙ্গত, করোনার জেরে আর্খিক মন্দার মাঝে ধসে পড়া বাজার অর্থনীতি বারবার উদ্বেগে রেখেছে বিনিয়োগকারীদের। সেই জায়গা থেকে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে আজকের অঙ্ক।

সেনসেক্স পরিস্থিতি
দেশে প্রথমবার ৫৩ হাজারের মাইলস্টোন পার করে রেকর্ড গড়ে দিল সেনসেক্স। প্রসঙ্গত, এদিনই ভারতে করোনা বিধ্বস্ত অর্থনীতি কতটা ঘুরে দাঁড়াচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছিল আন্তর্জাতিক প্রতিষ্ঠান ফিচ। আর ঠিক সেই দিনেই কার্যত তাক লাগিয়ে ঘুরে দাঁড়াল ভারতের বাজার। বুধবারের সূচক কার্যত ঝড় তুলে এদিন ৫৩.০৫৪.৭৬ এ থিতু হয়ে গিয়েছে।

আর্থিক পরিস্থিতি কোনদিকে?
প্রসঙ্গত, এদিন দেশের আর্থিক পরিস্থিতির গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছে ফিচ। অন্যদিকে পেট্রোল , ডিজেল সহ জ্বালানির দাম বাড়তে থাকায় মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে। প্রসঙ্গত, এই দাম বাড়ার ফলে দেশে সাধারণের ক্রয় ক্ষমতার উপর প্রভাব পড়বে। যার জেরে মনে করা হচ্ছে দেশে চাহিদার অঙ্ক নামবে। যা কু প্রভাব ফেলতে পারে ভারতের অর্থনীতিতে।

রকেট গতিতে শেয়ার বাজার
একদিকে করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে আসার ধাক্কা, অন্যদিকে, সমানে করোনার তৃতীয় ঢেউ ঘিরে আশঙ্কা। এমন পরিস্থিতিতে শেয়ার বাজার কার্যত রকেট গতিতে এগিয়ে যাচ্ছে। এই গতি যেমন রেকর্ডের অঙ্ককে গর্বের অধ্যায়ে নিয়ে যাচ্ছে, তেমনই বিনিয়োগকারীদের ঝুঁকির পরিমাণ নিয়েও প্রশ্ন তুলছে।

সস্তা সোনা
প্রসঙ্গত, এদিন গত ৬ দিনের তুলনায় সস্তা হয়ে গিয়েছে সোনা। ফলে এখনই বিনিয়োগকারীরা সোনা কিনে রাখবেন , নাকি কোনপথে হাঁটা উচিত , তা নিয়ে লক্ষ্মীবারে রয়েছে নানান প্রশ্ন।












Click it and Unblock the Notifications