Sensex: দিল্লির মসনদে কে? ভোট গণনার দিনে শেয়ার বাজারের মুখ ভার, দর পড়ছে আদানিদের শেয়ারের
ভোট গণনার দিনে জোর ধাক্কা শেয়ার বাজারে। সকাল সকাল দালাল স্ট্রিটের মুখ ভার। ভোট গণননার দিনে শেয়ার বাজারের মুখ ভার। মঙ্গলবার বাজার খুলল মুখ ভার করে। ২.৬৯৫ কম পয়েন্টে। গতকাল কিন্তু রেকর্ড উচ্চতায় বন্ধ হয়েছিল বাজার।
এক্সিট পোল প্রকাশ্যে আসার পরে সোমবার বাজার খুলেছিল রেকর্ড উচ্চতায়। টানা ৫ দিন মন্দা দেখার পর শেয়ার বাজার সোমবার রেকর্ড উচ্চতায় থেকেছে সারাটা দিন। এমন কি বন্ধও হয়েছে রেকর্ড উচ্চতায়। এনডিএ সরকার ক্ষমতায় আসছে দেখানো হয়েছিল অধিকাংশ এক্সিট পোলে। অর্থাৎ ফের প্রধানমন্ত্রীর আসনে বসছেন নরেন্দ্র মোদী। তারপরেই শেয়ার বাজার হু হু করে চড়ে।

সোমবার এক্সিট পোলের প্রভাবে হু হু করে এগিয়েছিল শেয়ারবাজার। বিনিয়োগকারীরা বিপুল লাভের মুখ দেখেছিলেন। কিন্তু হঠাৎ করে ফলাফল প্রকাশের দিনে একি হল। তাহলে কি এনডিএ-র ভোট কমছে। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক ট্রেন্ডে যা ফলাফল প্রকাশ্যে এসেছে তাতে গোটা দেশে এনডিএ এবং ইন্ডিয়া জোটের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। পোস্টাল ব্যালট গণনার শেষে বারাণসী কেন্দ্রে পিছিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিনিয়োগকারীরা কি আগেই আঁচ করতে পেরেছিলেন বিনিয়োগকারীরা। কারণ উত্তরপ্রদেশের একাধিক হেভিওয়েট কেন্দ্রে কংগ্রেস এবং সমাজাবাদী পার্টির প্রার্থীরা এগিয়ে গিয়েছে। উত্তর প্রদেশে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রাথমিক ট্রেন্ডে অমেঠি কেন্দ্রে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী। পিছিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। রায়বরেলি কেন্দ্রে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীও।
শেয়ার মার্কেট খুলতেই একাধিক শেয়ারের দাম পড়তে শুরু করেছে। বিশেষ করে আদানি গোষ্ঠীর শেয়াররে দর কমতে শুরু করেছে। আদানিদের মোদী ঘনিষ্ঠ শিল্পপতি বলে দাবি করা হয়ে থাকে। যেসব কোম্পানি গুলির দর কমতে শুরু করেছে তাতে রয়েছে রিলায়েন্স, লার্সেন টুব্রো, পাওয়ার গ্রিড, এনটিপিসি, এইচডিএফসি ব্যাঙ্কের।
এদিকে কেবল মাত্র দাম বেড়েছে সান ফার্মা এবং নেসলের।












Click it and Unblock the Notifications