চাঙ্গা শেয়ার বাজার, রেকর্ড উচ্চতায় নিফটি, আশা জাগাল ব্যবসায়ীদের
ফের চাঙ্গা শেয়ার বাজার। মঙ্গলবার বেলা শেষে রেকর্ড উচ্চতায় পৌঁছয় সেনসেক্স এবং নিফটি। বাজার খোলার পর থেকেই ভাল ছিল বাজারের অবস্থা।
ফের চাঙ্গা শেয়ার বাজার। মঙ্গলবার বেলা শেষে রেকর্ড উচ্চতায় পৌঁছয় সেনসেক্স এবং নিফটি। বাজার খোলার পর থেকেই ভাল ছিল বাজারের অবস্থা। বেলা যত গড়িয়েছে তত চাঙ্গা হয়েছে শেয়ার বাজার। দালাল স্ট্রিটে বিকেলের দিকে বইল খুশির হাওয়া। ধাপে ধাপে চড়তে চড়তে সেনসেক্ট প্রায় ৪১৩ পয়েন্ট উচ্চতায় পৌঁছয়। ৪১,৩৫২-তে গিয়ে বন্ধ হয় শেয়ার বাজার।

অন্যদিকে নিফটির অবস্থাও ভাল ছিল আজ। দিনের েশষে নিফটি চড়তে চ়ড়তে ১২,১৮২.৭৫ পয়েন্টে পৌঁছয় নিফটি। শেয়ার বাজারের উত্থানে লাভবান হয়েছে টাটা মোটরস, টাটা স্টিল, ভারতী এয়ারটেল, বেদান্ত এবং এইচডিএফসি। এই কোম্পানিগুলির শেয়ারের দাম চড়েছে ৪.৩৮ শতাংশ।
অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, সান ফার্মা, বাজাজ অটো, এম অ্যান্ড এম। বেলা শেষে শেয়ার বাজারের উত্থানে খুশির হাওয়া ব্যবসায়ী মহলে।












Click it and Unblock the Notifications