সেনসেক্স, নিফটিতে বড় ধাক্কায়, শঙ্কায় ব্যবসায়ীরা
সেনসেক্স, নিফটিতে বড় ধাক্কায়, শঙ্কায় ব্যবসায়ীরা
ফের ধাক্কা শেয়ার বাজারে। দুপুর ২টোর পর থেকেই শেয়ার বাজার পড়তে শুরু করে। একই অবস্থা নিফটিরও। ধাপে ধাপে প্রায় ৪০০ পয়েন্টেরও বেশি পড়েছে শেয়ারবাজার। ১২০ পয়েন্ট পড়েছে নিফটিও। নতুন করে উদ্বেগ বেড়েছে ব্যবসায়ীদের। কোনওভাবেই আর স্বস্তি পাচ্ছেন না তাঁরা। করণ কোনভাবেই গত প্রায় ১ বছর ধরে শেয়ারবাজারে স্থিরতা ফিরছে না।

করোনা ভাইরাসের প্রভাব বাজারে
চিনে মহামারীর আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কোপ পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যের। তার জের এসে পড়েছে ভারতের বাজারেও। চিনের মতো বড় বাজারে অ্যাপেলের মত বড় সংস্থাও ধাক্কা খেয়েছে। বিক্রি কমেছে অ্যাপেলের সামগ্রির। যার জের পড়েছে ভারতেও। ইতিমধ্যেই চিনে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা প্রায় ২০০০ পৌঁছেছে। আক্রান্ত ৭২,০০০ কাছাকাছি। প্রবল ভাবে ধাক্কা খেয়েছে চিনের রপ্তানি বাণিজ্য। করোনা ভাইরাসের আতঙ্কে চিন থেকে সামগ্রি আমদানি বন্ধ করে দিয়েছে একাধিক দেশ।

গাড়ির বাজারে ধাক্কা
করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ভারতের গাড়ির বাজারে। কারণ ভারতে বেশিরভাগ গাড়ি প্রস্তুত কারক সংস্থা উৎপাদন কমিয়ে দিয়েছে। যার প্রভাব পড়েছে শেয়ার বাজারে। চিনের অধিকাংশ গাড়ি উৎপাদন সংস্থা গাড়ি উৎপাদন প্রায় কমিয়ে দিয়েছে। ভারতে সেই সব সংস্থার উৎপাদনেও ধাক্কা লেগেছে। এমনিতেই গত এক বছর ধরে ভারতে সবচেয়ে খারাপ অবস্থা গাড়ির বাজারের।

টেলিকমিউনিকেশনে বিপুল করের বোঝা
একাধিক টেলিকম সংস্থা তাঁদের বিপুল পরিমাণ বকেয়া টাকা এখনও বাকি পড়ে রয়েছে। বিএসএনএল তো বন্ধ হওয়ার মুখে। অন্যদিকে ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল তাদের বিপুর পরিমান বকেয়ার সিংহভাগটাই এখনও জমা দেয়নি। ৫০,০০০ কোটি টাকা বকেয়ার মধ্যে মাত্র ২৫০০ কোটি টাকা দিতে পেরেছে ভোডাফোন এবং আইডিয়া। অন্যদিকে এয়ারটেল দিয়েছেন সামান্ন কিছু। যদিও এয়ারটেলের বকেয়ার পরিমান কম। সবমিলিয়ে বিপুল সংকটে বাজার। যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে শেয়ারবাজারে।












Click it and Unblock the Notifications