পতনের মুখ দেখেও চাঙ্গা হল শেয়ার বাজার, মোদীর জয়ে আস্থা বিনিয়োগকারীদের
গুজরাত ও হিমাচল প্রদেশের বিজেপির জয়ের প্রভাব পড়ল শেয়ার বাজারেও। মুম্বই শেয়ার বাজার উঠে যায় প্রায় আড়াইশো পয়েন্ট। নিফটিও ছিল ঊর্ধ্বমুখী।
গুজরাত ও হিমাচল প্রদেশের বিজেপির জয়ের প্রভাব পড়ল শেয়ার বাজারেও। মুম্বই শেয়ার বাজার উঠে যায় প্রায় আড়াইশো পয়েন্ট। নিফটিও ছিল ঊর্ধ্বমুখী।

সোমবার বেলা সোয়া নটা থেকে সাড়ে নটা নাগাদ যে ফলাফল আসছিল, সেই সময় তার প্রভাব পড়ে শেয়ার বাজারে। সেই সময় বিজেপি ও কংগ্রেসের মধ্যে কড়া টক্কর চলছিল। তার প্রভাব পড়ে শেয়ার বাজারে। বাজার খোলার পরেই মুম্বই শেয়ার বাজার প্রায় ৮০০ পয়েন্ট নেমে যায়। নিফটিও প্রায় নেমে যায় ২০০ পয়েন্টের বেশি।
তবে আস্তে আস্তে বেলা বাড়তেই বিজেপির ফলাফল একটু ভাল হতেই তার প্রভাব পড়ে শেয়ার বাজারে। ফের সেনসেক্স ও নিফটি বাড়তে থাকে। দিনের শেষে নিফটি ৫৫. ৫০ পয়েন্ট বেড়ে হয় ১০,৩৮৮.৭৫ এবং সেনসেক্স ১৩৮.৭১ পয়েন্ট বেড়ে হয় ৩৩,৬০১.৬৮ ।


বিজেপির এই জয় থেকে পর্যবেক্ষক মহলের একাংশের ধারণা জিএসটি এবং নোটবাতিলের নেগেটিভ প্রচার কোনও রকমের প্রভাব ফেলেনি। বিজেপির জয়ে বাজারে সংস্কার বজায় থাকবে বলে মনে করছেন শেয়ার বিশেষজ্ঞরা। ফলে বিদেশি কিংবা দেশি বিনিয়োগও বজায় থাকবে বলেই মনে করছেন তাঁরা।












Click it and Unblock the Notifications