সেনসেক্সের সূচক এক নিমেষে বেড়ে হল ৪১,১৬৪, বেড়েছে লাইফটাইম নিফটিও
সেনসেক্সের সূচক এক নিমেষে বেড়ে হল ৪১,১৬৪, বেড়েছে লাইফটাইম নিফটিও
শেয়ারবাজারের ঊর্ধ্বগতি অব্যাহত। বৃহস্পতিবারও তার ধারাবাহিকতা বজায় রাখল। এই প্রথমবার বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ১৪৩ থেকে লাফিয়ে ৪১,১৬৪ পৌঁছেছে। লাইফটাইম উচ্চতায় পৌঁছেছে নিফটিও। তার সূচক ১২,১৩৮–এর অংক ছুঁয়েছে। এর ফলে লাভের মুখ দেখল টিসিএস, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এল অ্যান্ড টি।

জানা গিয়েছে, লাভের শীর্ষে যে সংস্থাগুলি রয়েছে সেগুলি হল টিসিএস, টাটা স্টীল, আইসিআইসিআই ব্যাঙ্ক, এল অ্যান্ড টি এবং এসবিআই। তাদের স্টক ২.৮৩% পর্যন্ত বেড়েছে। অন্যদিকে টাটা মোটরস, হুল, ওএনজিসি, বেদান্ত এবং হিরো মোটো কর্পের লোকসান হয়েছে। মার্কিন ডলারের তুলনায় টাকার দাম মাত্র ৩ পয়সা বেড়ে হয়েছে ৭১.৩২। ফরেক্স ব্যবসায়ীদের মতে, আমেরিকা এবং চিনের মধ্যে চলতি বাণিজ্য যুদ্ধে সমঝোতার আশা দেখা দেওয়ায় খুশির হাওয়া দেখা দিয়েছে বিশ্ব বাজারে। যার প্রভাব পড়েছে দালাল স্ট্রিটেও।
সপ্তাহের প্রথম কাজের দিনেও চাঙ্গা ছিল শেয়ারবাজার। সোমবার বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক সেনসেক্স এক ধাক্কায় ৫৩০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে হয় ৪০,৮৮৯.২৩। আর শেয়ার বাজারের এই জোয়ারে ভর করে এক দিনে ১ লক্ষ ৮১ হাজার কোটি টাকা ঘরে তোলেন লগ্নিকারীরা। সোমবারও বাজার খোলার সময় থেকেই শেয়ার বাজারে ঊর্ধ্বগতি লক্ষ করা গিয়েছে। দিনের একটা সময়ে বৃদ্ধির রেকর্ড গড়েছিল সেনসেক্স। সে সময় ৫৭২.৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে সূচক পৌঁছে গিয়েছিল ৪০,৯৩১.৭১ পয়েন্টে।












Click it and Unblock the Notifications