এই প্রথম ৬০,০০০ মার্কের রেকর্ড উচ্চতায় শেয়ারবাজার, নিফটি চড়ল ১৭,৯০০-র উপর

এই প্রথম ৬০,০০০ মার্কের রেকর্ড উচ্চতায় শেয়ারবাজার, নিফটি চড়ল ১৭,৯০০-র উপর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের দ্বিতীয় দিনেই রেকর্জ উচ্চতায় পৌঁছব শেয়ার বাজার। শুক্রবার বাজার খুলতেই ৬০,০০০ মার্কে পৌঁছে যায় সেনসেক্স। চাঙ্গা নিফটিও। ১৭,৯০০-তে পৌঁছে গিয়েছে নিফটি। গতকাল আমেরিকায় তাবর বড় কোম্পানির সিইওদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলেই ভারতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। তার জেরেই শেয়ার বাজারের এই উত্থান বলে মনে করা হচ্ছে।

 নিফটি চড়ল ১৭,৯০০-র উপর

গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় একাধিক শিল্পপতির সঙ্গে বৈঠক করেছেন। জেনারেল অ্যাটমিকস থেকে শুরু করে অ্যাডোব । সকলের সঙ্গেই দফায় দফায় বৈঠক হয়েছে। সকলেই ভারতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। প্রতিরক্ষা ক্ষেত্র সহ একাধিক ইস্যুতে তারা ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়েছে। সেই বৈঠকের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শেয়ার বাজার চড়চড় করে উঠকে শুরু করে।শুক্রবার সকালে বাজার খুলতেই শেয়ার বাজার হঠাৎ করে ৬০,০০০ মার্কের উচ্চতায় পৌঁছে যায়। জানুয়ারিতে শেষবার ৫০,০০০ মার্কে উঠেছিল সেনসেক্স। এবার সেটাকেও ছাপিয়ে গিয়েছে। এক ধাক্কায় ৩৬৬ পয়েন্ট উচ্চতায় ওঠা বড় কথা। এই চাঙ্গা শেয়ারবাজারে সবচেয়ে বেশি লাভবান হয়েছে রিলায়েন্স, ইনফোসিস, এইচসিএল, টেক মহিন্দ্রা, ওএনজিসি, গ্রাসিম, কমফোর্জের মত সংস্থা। সবচেয়ে বেশি দাম বেড়েছে এই সংস্থা গুলির শেয়ারের। এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল ব্যাঙ্ক, এল অ্যান্ড টি, এল অ্যান্ড টি টেক সার্ভিস, সিজি পাওয়ার, অ্যাপোলো হসপিটালের মত সংস্থাগুলির শেয়ারের দামও চড়েছে। একই সঙ্গে লাভের মুখ দেখেছে এশিয়ান পেইন্টস, টাটা কনসালটেন্সি সার্ভিস, ইচার মোটরস, এইচডিএফসি ব্যাঙ্ক , আইসিআইসিআই ব্যাঙ্ক ও টেক মাহিন্দ্রা। এই সংস্থাগুলির শেয়ারের দর ১ থেকে ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তবে এই সাফল্যের বাজারেও ক্ষতির মুখ দেখেছে বেশ কিছু সংস্থা। জেএসডব্লু স্টিল, হিন্ডালকো , এনটিপিসি, এসবিআই লাইফ, হিন্দুস্থান ইউনিলিভার , বাজাজ ফিনান্স , টাটা কনজিউমার প্রোডাক্ট , মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ারদর কমেছে। বৃহস্পতিবার থেকেই বাজার লাভের মুখ দেখতে শুরু করেছিল। গতকাল বাজার বন্ধ হওয়ার সময় শেয়ার সূচক ৫৯,৯৫৭.৩৬ মার্কে পৌঁছে গিয়েছিল। শুক্রবার হাজার খুলতেই শেয়ারবাজার চাঙ্গা হতে শুরু করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+