Sensex: ফের ফিরছেন মোদী, এক্সিট পোল প্রকাশ্যে আসতেই চাঙ্গা শেয়ার বাজার, রেকর্ড উচ্চতায় সেনসেক্স
ভোট শেষ হতেই প্রকাশ্যে এসেছে বুথ ফেরত সমীক্ষা। আর তাতে কেন্দ্রে ফের মোদী সরকার ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে। অর্থাৎ এনডিএ জোটের রেকর্ড জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই খবরেই চাঙ্গা শেয়ার বাজার। এক্সিট পোল প্রকাশ্যে আসার পর আজ প্রথম খুলল দালাল স্ট্রিট।
সকালে বাজার খুলতেই হু হু করে চড়তে শুরু করেছে একাধিক শেয়ারের দর। শনিবার শেষ হয়েছে গোটা দেশে ভোট। সেদিনই সব সংবাদ মাধ্যমে এক্সিট পোল দেখানো হয়। তাতে প্রায় সব সংবাদ মাধ্যমই তাদের বুথ ফেরত সমীক্ষাতে দাবি করেছে ফের বিপুল সংখ্যক আসন নিয়ে কেন্দ্রে ফিরছে বিজেপি। ফের প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন নরেন্দ্র মোদী।

সোমবার শেয়ার বাজার খুলতেই তার প্রভাব পড়ল শেয়ার বাজারে। একধাক্কায় ২৬২১.৯৮ পয়েন্ট চড়েছে সেনসেক্স। অন্যদিকে নিফটিও ৮০৭.২০ পয়েন্ট চড়েছে বাজার খুলতেই। একাধিক শেয়ারের দর হু হু করে বাড়তে শুরু করেছে। খুশির হাওয়া দালাল স্ট্রিটে। প্রায় সব শেয়ারের দরই গ্রিন সূচকে পৌঁছে গিয়েছে।
লার্সেন অ্যান্ড টুব্রো, এনটিপিসি, এসবিআই, অ্যাক্সিস ব্যাঙ্ক, এম অ্যান্ড এম, আইসিআইসিআই ব্যাঙ্ক, আল্ট্রাটেক সিমিেন্ট কোম্পানির শেয়ারের দর সবচেয়ে বেড়েছে। ৩ থেকে ৭ শতাংশ হারে বেড়েছে এই কোম্পানি গুলির শেয়ারের দর। গত ৫দিন ধরে লাগাতার মন্দা চলছিল শেয়ার বাজারে। গত ৩১ মে ৭৫ পয়েন্টে বন্ধ হয়েছিল শেয়ার বাজার। মুখে হাসি ছিল না দালাল স্ট্রিটের। কেন্দ্রে কে ক্ষমতায় আসবে তা নিয়ে একটা সংশয় ছিল।
শনিবার এক্সিট পোল প্রকাশ্যে আসতেই চাঙ্গা শেয়ার বাজার। নিফটিতেও তার প্রভাব পড়েছে। ৫০,০০০ মার্ক ছাড়িয়ে গিয়েছে নিফটিও। এই প্রথম এতোটা উচ্চতায় পৌঁছল নিফটি। ভোটের আগে থেকেই বিজেপি দাবি করেছিল ৪০০ আসন নিয়ে ফের ক্ষমতায় ফিরবে তারা। ৪০০ আসন না হলেও ৩৫০ থেকে ৩৭০ আসন পেয়ে বিজেপি ক্ষমতায় ফিরছে বলে প্রায় সব এক্সিট পোলেই দাবি করা হয়েছে।
এক্সিট পোলের এই খবরে নতুন করে আশার আলো দেখছেন বিনিয়োগকারীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই প্রতিশ্রুতি িদয়েছিলেন ২০২৯ সালের আগে ভারতকে বিশ্বের দ্বিতীয় অর্থনীতিক দেশে পরিণত করবেন তিনি। বিনিয়োগ টানতে গত ১০ বছরের কার্যকালে একাধিকবার বিদেশ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধের আবহেও ভারতের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সফল হয়েছে মোদী সরকার এমনই দাবি করা হয়েছিল। এবং করোনা আবহেও সাফল্যের সঙ্গে মোকাবিলা করা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications