চাঙ্গা শেয়ার বাজার, ২৫০ পয়েন্ট বেড়ে সর্বকালীন উচ্চতায় সেনসেক্স
সোমবার বাজার খুলতেই চাঙ্গা শেয়ারবাজার। একধাক্কায় ২৫০ পয়েন্ট চড়েছে শেয়ারবাজার। গত ১৯ মাসে যা রেকর্ড বলে দাবি করেছেন অর্থনীতিবিদরা।
সোমবার বাজার খুলতেই চাঙ্গা শেয়ারবাজার। একধাক্কায় ২৫০ পয়েন্ট চড়েছে শেয়ারবাজার। গত ১৯ মাসে যা রেকর্ড বলে দাবি করেছেন অর্থনীতিবিদরা। এর আগে যে আর্থিক পরিস্থিতি তৈরি হয়েছে দেশে তার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শেয়ার বাজার। লাগাতার শেয়ারবাজের পতনে মুষরে পড়েছিলেন কারবারিরা। সোমবার বাজার খুলতেই একাধিক সংস্থার শেয়ারের দাম চড়তে শুরু করে। ২৯৩.৬৯ পয়েন্ট চড়ে শেয়ার বাজার ৪১.৮৯৩.৪১-এ পৌঁছেছে।

একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও। ৮০.৯৫ পয়েন্ট চড়ে নিফটি পৌঁছেছে ১২.৩৩৭.৭৫-এ। তথ্য প্রযুক্তি, মেটাল এবং ফার্মা কোম্পানিগুলির শেয়ারের দাম চড়েছে সবচেয়ে বেশি। ইনফোসিস. কোল ইন্ডিয়া, উইপ্রো, ডঃ রেড্ডি-র শেয়ারের দাম চড়েছে ১.০৩ শতাংশ থেকে ৪.০৮ শতাংশ।
সেনসেক্সে সবচেয়ে বেশি লাভবান হয়েছে আইসিআইসি ব্যাঙ্গ, ইনফোসিস, লার্সেন অ্যান্ড টুর্বো, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। এই বাজারেও ক্ষতি হয়েছে ইয়েস ব্যাঙ্ক, ইচার মোটরস, টাটা মোটরস, ভারতী ইনফ্রাটেল, ইউপিএল-এর। তাদের শেয়ারের দাম পড়েছে।












Click it and Unblock the Notifications