লক্ষ্মীবারে লক্ষ্মী লাভ, ১৮৬.৭২ পয়েন্ট বেড়ে ৪২ হাজারের সূচক ছুঁল সেনসেক্স
লক্ষ্মীবারে রমরমিয়ে চড়ল শেয়ার বাজার। ৪২০০০ পয়েন্ট ছুঁয়ে সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে সেনসেক্স।
লক্ষ্মীবারে রমরমিয়ে চড়ল শেয়ার বাজার। ১৮২ পয়েন্ট বেড়ে ৪২০০০ সূচক ছুঁল সেনসেক্স আমেরিকা এবং চিনের প্রথম বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রভাবেই সেনসেক্সের এই লক্ষ্মীলাভ বলে মনে করছেন কারবারিরা। অন্যদিকে নিফটির অবস্থাও অত্যন্ত ভাল। নিফটি বেঞ্চমার্ক ১২,৩৭৭.৮০ অতিক্রম করেছে।

বৃহস্পতিবার বাজার খুলতেই চড়তে শুরু করে সেনসেক্স। কয়েক ঘণ্টার মধ্যেই ধাপে ধাপে চড়তে থাকে শেয়ার বাজার। নিফটিও পাল্লা দিয়ে চড়তে শুরু করে। এক ধাক্কায় ৪২০০০ উচ্চতায় পৌঁছে গিয়েছে শেয়ারবাজার। প্রায় ৫০টি কোম্পানির শেয়ারের দাম হু হু করে বেড়েছে। ইয়েস ব্যাঙ্ক, সান ফার্মা, নেসলে, হিন্দুস্থান ইউনিলিভার এবং পাওয়ার গ্রিডের শেয়ার এক ধাক্কায় ০.৮২ থেকে ১.২৬ শতাংশ বেড়েছে।
এছাড়াও লাভ কুড়িয়েছে নিফটিতে বেদান্ত, জেএসডব্লু স্টিল, এনটিপিসি, টাটা স্টিল, হিরো মোটো কর্প। শেয়ার বাজারে লাভ কুড়িয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, কোটাক ব্যাঙ্ক। শুধু ভারত নয় আমেরিকা এবং চিনের প্রথম বাণিজ্য চুক্তির জেরে মার্কিন শেয়ার বাজারেও প্রভাব পড়েছে।












Click it and Unblock the Notifications