বাজার খুলতেই চাঙ্গা শেয়ারবাজার, সর্বকালীন বৃদ্ধি ছুঁল সেনসেক্স
বুধবার বাজার খুলতেই নতুন উচ্চতায় পৌঁছল শেয়ার বাজার। ১০০ পয়েন্ট বেড়ে ৪১,৪৮০-তে পৌঁছেছে শেয়ার বাজার। অন্যদিকে নিফটিও বেড়েছে।
বুধবার বাজার খুলতেই নতুন উচ্চতায় পৌঁছল শেয়ার বাজার। ১০০ পয়েন্ট বেড়ে ৪১,৪৮০-তে পৌঁছেছে শেয়ার বাজার। অন্যদিকে নিফটিও বেড়েছে। ১২,১৯৯ থেকে বেড়ে হয়েছে ১২,২০০ হয়েছে। গতকালই বাজার বন্ধের সময় চাঙ্গা হয়েছিল শেয়ারবাজার। সেই রেশ বুধবারও ধরে রেখেছে।

শেয়ার বাজারের এই বৃদ্ধিতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ১০ টি সংস্থা। তারমধ্যে আবার ছটি তথ্য প্রযুক্তি সংস্থা। সবচেয়ে বেশি লাভবান হয়েছে টেক মাহিন্দ্রা। তারপরেই রয়েছে উইপ্রো, টিসিএস, ভারতী ইনফ্রাটেল, এইচসিএল। এছাড়া সিপলা, গ্রাসিম, এইচ ডিএফসি ব্যাঙ্ক, আদানি পোর্টসেরও শেয়ার চড়েছে।
অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে ওএনজিসি, ইউপিএসের মত সংস্থা। এদের শেয়ারের দাম পড়েছে। এশিয়ার বেশিরভাগ শেয়ারবাজারই আজ চাঙ্গা অবস্থা।












Click it and Unblock the Notifications