সপ্তাহান্তে চাঙ্গা শেয়ার বাজার, ১০৩৪ পয়েন্ট চড়ল সেনসেক্স, চড়ল নিফটিও
সপ্তাহান্তে চাঙ্গা শেয়ার বাজার, ১০৩৪ পয়েন্ট চড়ল সেনসেক্স, চড়ল নিফটিও
ফের চাঙ্গা শেয়ারবাজার। শুক্রবারে বাজার খুলতেই ১০৩৪ পয়েন্ট চড়ল শেয়ার বাজার। চড়েছে নিফটিও। ১৮,৩০০ পয়েন্ট চড়েছে নিফটিও। গত ৫২ সপ্তাহে রেকর্ড চড়ল শেয়ার বাজার। সবথেকে বেশি দাম চড়েছে আইটি কোম্পানিগুলির শেয়ারের।

চাঙ্গা শেয়ার বাজার
অনেকদিন পর দালাল স্ট্রিটে খুশির হাওয়া। এক ধাক্কায় অনেকট চড়েছে শেয়ার বাজার। ৫২ সপ্তাহে এই প্রথম এতটা চড়ল শেয়ার বাজার। সকালে বাজার খুলতেই চড়তে শুরু করে সেনসেক্স। একাধিক কোম্পানির শেয়ারের দাম চড়তে শুরু করে। ১০টা বাজতেই শেয়ার বাজারের সূচক উর্ধ্বমুখী হতে হতে অনেকটাই চড়ে যায়। ১০৩৪ পয়েন্ট চড়েছে শেয়ার বাজার। খুশি শেয়ারবাজারের কারবারিরা। চড়েছে নিফটিও। এক ধাক্কায় ১৮,৩০০-তে পৌঁছে গিয়েছে নিফটি।

কোন কোন শেয়ারের দর বাড়ল
একাধিক আইটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এইচসিএল টেক, টেক মাহিন্দ্রা, উইপ্রো, টিসিএসের শেয়ারের দর হু হু করে বেড়েছে শুক্রবার। ইনফোসিসের শেয়ারের দর বেড়েছে সর্বাধিক। হঠাৎ করে আইটি কোম্পানিগুলির শেয়ারের দর বাড়ার নেপথ্যে কোন কারণ রয়েছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। একাধিক কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। মোটের উপর ৫২ সপ্তাহ ধরে মন্দার দশা কাটিয়ে অনেকটাই ভাল এখন শেয়ার বাজার। চড়ছে একাধিক কোম্পানির শেয়ারের দর।

কেন হাল ফিরল শেয়ার বাজারের
শেয়ার বাজার হঠাৎ করে চাঙ্গা হয়ে ওঠার নেপথ্যে রয়েছে ডলারের দামে পতন। অর্থনীতিবিদদের দাবি ডলারের দাম কমেছে অনেকটাই সেকারণে টাকার দামে কিছুটা স্থিতাবস্থা ফিরেছে। নতুন করে বাজার চাঙ্গা হতে শুরু করেে। বিনিয়োগে সাহস দেখাচ্ছেন অনেকেই। গত কয়েকমাস ধরে লাগাতার টাকার দামের পতনের জেরে শেয়ার বাজারে বিপুল ধাক্কা এসেছে। আন্তর্জাতি বাণিজ্যে ধাক্কা খাওয়ার জন্যই শেয়ার বাজারে ধাক্কা আসতে শুরু করেছিল। দালাল স্ট্রিটে কর্যত খুশির হাওয়া বইছে আজ।

কোন পথে দেশের অর্থনীতি
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ফের রেপোরেট বাড়ানোর ইঙ্গিত দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। মনে করা হচ্ছে ডিসেম্বরে আবারও রেপোরেট বাড়ানো হবে। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি কমিটি বৈঠক করেছেন। আগেই তিনবার রোপোরেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতেই রিজার্ভ ব্যাঙ্কের রেপোরেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর।












Click it and Unblock the Notifications