নতুন রেপোরেট ঘোষণা হতেই চাঙ্গা শেয়ারবাজার, আদানিকাণ্ডের খরা কাটিয়ে ৪০০ পয়েন্ট চড়ল সেনসেক্স

রেপোরেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক

ফের চাঙ্গা শেয়ারবাজার। রেপোরেট বাড়তেই চড়তে শুরু করেছে শেয়ার বাজারের সূচক। দালাল স্ট্রিটে ফের খুশির হাওয়া। বাজেট পেশের পর বছরের প্রথম রেপোরেট বৃদ্ধি করল রিজার্ভ ব্যাঙ্ক। মুদ্রাস্ফীতিতে রাশ টানতে ২৫ বেসিস পয়েন্ট রেপোরেট বাড়ানো হয়েছে। সঙ্গে সঙ্গে ৪০০ পয়েন্টের বেশি চড়েছে শেয়ার বাজারের সূচক। উর্ধ্বমুখী নিফটিও।

 চাঙ্গা শেয়ার বাজার

চাঙ্গা শেয়ার বাজার

বাজেট পেশের পরে প্রথববার রেপোরেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। তারজেরে ফের চাঙ্গা শেয়ারবাজার। বুঝবার বাজার খোলার পর থেকেই উর্ধ্বমূখি ছিল সূচক। রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেট ঘোষণা করতেই সূচক চড়তে শুরু করে। এক দাক্কায় ৪০০ পয়েন্টের বেশি চড়েছে শেয়ার বাজার। উর্ধ্বমুখী নিফটিও। একের পর এক শেয়ারের দাম চড়তে শুরু করেছে। দালাল স্ট্রিটে খুশির হাওয়া। গত কয়েকদিন ধরেই মন্দার হাওয়া দেখছে শেয়ারবাজার। আরবিআইয়ের রেপোরেট বৃদ্ধির জেরে সেই মন্দার হাওয়া কাটতে পারে বলে আশায় রয়েছেন শেয়ারবাজারের কারবারিরা।

রেপোরেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক

রেপোরেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক

বছরের প্রথম রেপোরেট ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির মিটিংয়ের পরে নতুন রোপোরেট ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। ২০২৪ অর্থবর্ষে ২৫ বেসিস পয়েন্ট রোপেরেট বাড়ানো হয়েছে। মূলত মুদ্রাস্ফীতিতে রাশ টানতেই রেপোরেট বাড়ানোর সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে এতে কিছুটা হলেও মুদ্রাস্ফীতিতে রাশ টানা যাবে।

 জিডিপি বৃদ্ধি ঘোষণা

জিডিপি বৃদ্ধি ঘোষণা

রেপোরেট বৃদ্ধির পাশাপাশি নতুন জিডিপি বৃদ্ধিও ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ২০২৪ অর্থবর্ষে নতুন জিডিপি বৃদ্ধিও ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ২০২৪ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির পরিমান থাকবে ৬.৪। এবার কমই রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। যদিও নির্মলা সীতারামন বাজেট পেশের সময় ঘোষণা করেছিলেন যে ভাতের অর্থনীতি বিশ্বে পঞ্চম স্থানে উঠে এসেছে। যদিও মুদ্রাস্ফীতি চরমে রয়েছে এখনও। তাতেই নাভিশ্বাস দশা সাধারণ মানুষের।

আদানি কাণ্ডের ধাক্কা

আদানি কাণ্ডের ধাক্কা

হিন্ডেনবার্গ রিপোর্টের তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই শেয়ার বাজারে ধাক্কা নেমে এসেছে। আদানিদের শেয়ারের দর হু হু করে পড়ছে। শেয়ারবাজার বাজেট পেশের দিন প্রথম দিকে উর্ধ্বমুখী থাকলেও দিনের শেযে একেবারে লাল হয়ে গিয়েছিল সূচক। সেই পরিস্থিতিই চলছিল গত কয়েকদিন ধরে। বুধবার রেপোরেট বাড়ায় কিছুটা হলেও চাঙ্গা হয়েছে শেয়ার বাজার। ৪০০ পয়েন্ট বেশি চড়েছে শেয়ারবাজার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+