ট্রাম্পের ভারত সফরের আগে সেনসেক্সে পতন! বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তার জের?

আর কিছক্ষণেই ষষ্ঠ মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ভআরত সফরে আসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সফরকালে ভআরত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি হবে কি না তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। এরই মধ্যে সপ্তাহের শুরুতেই সোমবার বড়সড় পতনের সঙ্গে খুলল শেয়ার মার্কেট। আজ সকালে শেয়ার বাজার খুলতেই সেনসেক্স পড়ে যায় ৪৫০ পয়েন্ট।

সেনসেক্সের উপর করোনা ভাইরাসের প্রভাব?

সেনসেক্সের উপর করোনা ভাইরাসের প্রভাব?

শেয়ার মার্কেট বিশেষজ্ঞরা মনে করছেন চিনের করোনা ভাইরাসের প্রভাবে এই পতন। তবে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তাও সেনসেক্সের উপর প্রভাব ফেলেছে বলে মত বিশেষজ্ঞদের। করোনা ভআইরাসের আতঙ্কের মধ্যেই আজ এশিয়ার সব বড় শেয়ার বাজার খোলে নিম্নমুখী গ্রাফে। সেই মতো ভারতের শেয়ার বাজার খুলতেই নামে পতন।

করোনা ভাইরাসের জেরে বিধ্বস্ত চিনের অর্থনীতি

করোনা ভাইরাসের জেরে বিধ্বস্ত চিনের অর্থনীতি

করোনা ভাইরাসের জেরে বিধ্বস্ত হয়েছে চিনের অর্থনীতি। এই ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেমনই সেদেশের অর্থনীতি ধসের সম্মুখীন। করোনা ভাইরাস সংক্রমণে প্রভাব পড়েছে ভারতের বাণিজ্যেও। এই ইস্যু নিয়ে আলোচনার জন্য বুধবার এক সচিব পর্যায়ের বৈঠকের ঘোষণা করেন অর্থমন্ত্রী।

চিনের পণ্য আমদানি-রপ্তানিতে নিষেধাজ্ঞা

চিনের পণ্য আমদানি-রপ্তানিতে নিষেধাজ্ঞা

চিনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাণিজ্য এবং পর্যটনের ক্ষেত্রে তারা কঠোর পদক্ষেপ নেওয়ায় কোরোনার সংক্রমণ কমানো সম্ভব হচ্ছে৷ এদিকে এদিকে শুধু ভারত নয়, নিজেদের নাগরিকদের চিন থেকে ফিরিয়ে এনেছে অনেক দেশই। একইসঙ্গে চিনে নাগরিকদের যাতায়াত এবং পণ্যের আমদানি-রপ্তানিতেও বিধিনিষেধ আরোপ করেছে কয়েকটি দেশ।

ট্রাম্পের ভআরত সফরকালে বাণিজ্য চুক্তি নাও হতে পারে!

ট্রাম্পের ভআরত সফরকালে বাণিজ্য চুক্তি নাও হতে পারে!

এদিকে শুক্রবার ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা স্বীকার করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরকালে কোনও বাণিজ্য চুক্তি নাও হতে পারে। এর কারণ হিসাবে তাঁরা জানিয়েছেন যে এখনও বাণিজ্য খাতে ভারতের আরোপিত বিধি নিষেধ নিয়ে বড় উদ্বেগে রয়েছে আমেরিকা।

ভারতকে দেওয়া আমেরিকার বাণিজ্যিক শর্ত

ভারতকে দেওয়া আমেরিকার বাণিজ্যিক শর্ত

আমেরিকা থেকে আরও ৫-৬ বিলিয়ন ডলারের কৃষি পণ্য কিনুক ভারত। বাণিজ্য চুক্তি চূডান্ত করার আগে এমনই দাবি আমেরিকার। যদি নয়াদিল্লি মার্কিন বাণিজ্যের ক্ষেত্রে পাওয়া তাদের ছাড় পুনর্বহাল করতে চায় এবং আমেরিকার সঙ্গে নতুন চুক্তি চূড়ান্ত করতে চায় তবে না কি এটাই পথ।

আমেরিকার পণ্যের উপর শুল্ক বাড়ায় ভারত

আমেরিকার পণ্যের উপর শুল্ক বাড়ায় ভারত

গতবছর ভারতের উপর আংশিক নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি আমেরিকা ভারতকে তাদের জেনারেল সিস্টেম অফ প্রেফারেন্স প্রোগ্রাম থেকে বাদ দেয়। যার জেরে বিনা শুল্কে ৫.৬ বিলিয়ন মার্কিন ডলার পরিমাণ পর্যন্ত যে রপ্তানি করতে পারত তা বন্ধ হয়ে যায়। ভারত পাল্টা আমেরিকার বেশ কয়েকটি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+