ফের শেয়ার বাজারে ধাক্কা, ৩০০ পয়েন্ট পড়ল সেনসেক্স
ফের ধাক্কা শেয়ারবাজারে। ৩০০ পয়েন্টেরও বেশি নাম শেয়ার বাজার।
ফের ধাক্কা শেয়ারবাজারে। ৩০০ পয়েন্টেরও বেশি নাম শেয়ার বাজার। অন্যদিকে নিফটির হালও একই রকম। বাজার বন্ধ হওয়ার আগে নতুন কোনও গতি পেল না নিফটি। ৯৩.৭৯০ পয়েন্টে বন্ধ হয়েছে নিফটি। অন্যদিকে টাকার দামও পড়েছে। মার্কিন ডলারের তুলনায় ২৩ পয়সা কমেছে টাকার দাম।

শেয়ার বাজারের এই পতনে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে যে কোম্পানিগুলি তারমধ্যে অন্যতম রিলায়েন্স ইন্ডাস্ট্রিস। এছাড়াও নেসলে ইন্ডিয়া, ইন্ডাস্ট্রিয়াল ব্যাঙ্ক, আল্ট্রাটেক সিমেন্ট, এম অ্যান্ড এম এবং এসবিআই। অন্যদিকে লাভবান হয়েছে বাজাজ অটো, পাওয়ার গ্রিড, আইসিআইসিআই ব্যাঙ্ক, এশিয়ান পেইন্টস, এনটিপিসি, এইচডিএফসি, লার্সেন অ্যান্ড টুবরো এবং মারুতি।
এদিকে সামনেই বাজেট অধিবেশন। তার আগে শেয়ার বাজারের এই অবস্থা উদ্বেগ বাড়াচ্ছে কারবারিদের। গত কয়েক মাস ধরেই দেশের আর্থিক অবস্থা ভাল নয়। আন্তর্জাতিক স্তরেও ভারতের আর্থিক মান নেমেছে।












Click it and Unblock the Notifications