বাজেটের সাময়িক ধাক্কা সামলে শেয়ার বাজার ঊর্ধ্বমুখী, কত পয়েন্টে দাঁড়াল সেনসেক্স-নিফটি
বাজেটের সাময়িক ধাক্কা সামলে শেয়ার বাজার ঊর্ধ্বমুখী, কত পয়েন্টে দাঁড়াল সেনসেক্স-নিফটি
টানা সাতদিন ধরে ধারাবাহিক পতনের পর শুক্রবার ঘুরে দাঁড়িয়েছিলেন শেয়ার বাজার। মঙ্গলবার বাজেট পেশের দিনে সকাল থেকে ঊর্ধ্বমুখী হয় সেনসেক্স নিফটি। তবে বাজেট পেশ হওয়ার পরই তার পতন হয়েছিল খানিকটা। দিনের শেষে ফের ঘুরে দাঁড়ায় বাজেট। এদিন সর্বোচ্চ ৯০০ পয়েন্ট উঠেছিল সেনসেক্স।

বাজার বন্ধের সময় সেনসেক্স-নিফটি
মঙ্গলবার বাজার বন্ধের সময় সেনসেক্স ৮৪৮ পয়েন্ট বেড়ে ৫৮৮৬২ হয়। নিফটি ১৭৫৭৬-এ থামে। নিফটি বাড়ে ২৩৭। এদিন সকাল থেকে ঊর্ধ্বমুখী হলেও সেনসেক্স ও নিফটি বাড়া-কমা চলেছে। মেটাল, ফার্মা, আইটি ভাল করেছে। অন্যদিকে অটো এবং তেল ও গ্যাসের আজকের সেশন লাল রঙে শেষ হয়েছে।

শেয়ারবাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স-নিফটি
মঙ্গলবার সংসদে চতুর্থ কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটের লক্ষ্য কোভিড-১৯ মহামারী এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি থেকে অব্যাহত ব্যাঘাতের মধ্যে প্রবৃদ্ধি বাড়ানো। কেন্দ্রীয় বাজেট পেশের আগেই দুরন্ত গতিতে ঊর্ধ্বমুখী হয়েছিল শেয়ারবাজার।

কত পয়েয়ন্ট বাড়ল সেনসেক্স ও নিফটির
প্রাথমিক লেনদেনে এক ধাক্কায় ৮৪৮ পয়েন্ট বেড়ে ফেরে সেনসেক্স ৫৮ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। প্রায় ৫৯ হাজারের কাছে সেনসেক্স। নিফটি সাড়ে ১৭ হাজারের বেশি। এদিন বাজারটি ইতিবাচক বৈশ্বিক ইঙ্গিতের সমর্থনে সবুজ চিহ্নে খুলেছিল। সেনসেক্স একধাক্কায় ৬৬৩ পয়েন্ট লাফিয়ে ৫৭,৮৬২ হয়ে গিয়েছিল। নিফটি ১৯৯ পয়েন্ট লাভে চলছি।

কতগুলি শেয়ার দর বাড়ল, কতগুলি কমল
এদিন প্রায় ১৭৩৬টি শেয়ারের দর প্রাথমিক বেনদেনে বেড়েছে। কমেছে ৪৩৯টি শেয়ারের দাম। ১০৭টি শেয়ারের দর অপরিবর্তিত আছে। নিফটি ব্যাঙ্ক ৪০০ পয়েন্টেরও বেশি উঠে গিয়েছিল। সর্বোচ্চ দেড় শতাংশ লাভ দেখিয়েছে মিডক্যাপে। বাজেট শেষ হতে খানিকটা ধাক্কা খেয়েছিল সেনসেক্স। পরে তা ফের সামলে নেয়।

বাজেট পেশের আগে সেনসেক্স ও নিফটি ঊর্ধমুখী
২০২২-২৩ বাজেট পেশের আগে সেনসেক্স ও নিফটির এই ঊর্ধমুখী গ্রাম আসা জাগিয়েছিল ভারতের অর্থনীতিতে। তবে বাজেট পেশ শেষ হতেই তা নিম্মমুখী হয় খানিকটা। দিনের শেষে অবশ্য ফের শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হয়েই শেষ হয়েছে। এদিন বাজেট কোনও দিকনির্দেশনা দেবে, তা দেখে শেয়ার মার্কেট চলতে শুরু করে। বাজারের লেনদেন হতেই শেয়ার সূচক বাড়তে দেখা যায়।

নিফটি ব্যাঙ্কের গ্রাফ ঊর্ধমুখী হলেও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সূচক নিম্নমুখী ছিল
সকালে চাঙ্গা থাকলেও বিকেলে সেই পরিমাণে বাড়েনি। বরং খানিকটা ধাক্কা খেয়েছে শেয়ার বাজার। শিখর থেকে এনেকটাই নেমে গিয়েছিল। শেষে গতদিনের তুলনায় ৮৪৮ পয়েন্ট বাড়িয়ে ৫৮৮৬২-তে থামে। এদিন নিফটি ব্যাঙ্কের গ্রাফ ঊর্ধমুখী হলেও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সূচক নিম্নমুখী ছিল। পেটিএম এ আইআরসিটিসি ছিল ঊর্ধ্বমুখী।












Click it and Unblock the Notifications